জার্মান-আমেরিকা থেকে অস্ত্র নিয়ে ইজরায়েল পৌঁছল ১৪ কার্গো বিমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইজরায়েল দ্বন্দ্ব তুঙ্গে। সরগরম হয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম এসে পৌঁছেছে ইজরায়েলে। সব মিলিয়ে আমেরিকা যে ইজরায়েলের পাশে রয়েছে তা বুঝিয়ে দিয়েছে আবারও। ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, গত বৃহস্পতিবার বেশ কয়েকটি কার্গো বিমান ইজরায়েলে অবতরণ করেছে।

ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,ইরান যখন থেকে  ইজরায়েলের উপর হামলা চালানো শুরু করেছে, তারপর থেকে ১৪টি কার্গো বিমান সরঞ্জাম নিয়ে ইজরায়েলে পৌঁছেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছিল তারপর এই নিয়ে মোট ৮০০টি কার্গো অস্ত্রবাহী বিমান নেতানিয়াহুর দেশে পৌঁছালো।

প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যুদ্ধের ধারাবাহিকতা বজায় থাকছে। তাই ভবিষ্যতের জন্য মজুত জোরদার করাই এই সরবরাহের মূল লক্ষ্য। তবে নতুন ঠিক কোন কোন ধরনের অস্ত্র এসেছে,সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইজরায়েল তো বটেই, জার্মানি বা মার্কিন যুক্তরাষ্ট্রও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। সেগুলি আটকাতে ইজরায়েলের দরকার ‘অ্যারো’ ক্ষেপণাস্ত্র। কিন্তু এই ক্ষেপণাস্ত্রের মজুত দিনে দিনে ফুরিয়ে আসছে। যদিও ইজরায়েলি কর্মকর্তারা এই খবর অস্বীকার করেছিলেন।

গত ১৩ জুন ভোরে ইরানে প্রথম হামলা চালায় ইজরায়েল। তার জবাব দিতে শুরু করে ইরান। ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়তে শুরু করে। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি ছিল ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা  হয়েছে।

ইজরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা পাঠায়। গত মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যদি ইরান একই গতিতে আক্রমণ চালিয়ে যায়,তাহলে মার্কিন সরবরাহ ছাড়া অথবা মার্কিন বাহিনীর ব্যাপক অংশগ্রহণ ছাড়া ইজরায়েল ১০-১২ দিনের বেশী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বজায় রাখতে পারবে না।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েল এখনও পর্যন্ত ইরানের ফোর্দোয় ইউরেনিয়াম কেন্দ্র ক্ষতিগ্রস্ত করতে পারেনি। এই কেন্দ্রটি পাহাড়ের ভূগর্ভে তৈরি করা হয়েছে। এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় ২৬০ থেকে ৩০০ ফুট গভীরে অবস্থিত।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল