Operation Sindhu: যুদ্ধরত ইরান থেকে নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও সরিয়ে আনবে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: আকাশসীমা খুলে দিয়েছে ইরান। সেই পথেই নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনছে ভারত। শনিবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে যে, ইজরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ভারত নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে সরিয়ে নেবে। ভারতীয় দূতাবাস প্রদত্ত তথ্য অনুযায়ী, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের কাছ থেকে যুদ্ধক্ষেত্র থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ এসেছে।

“নেপাল ও শ্রীলঙ্কা সরকারের অনুরোধে, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও সরিয়ে আনবে।”- ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি X হ্যান্ডেল পোস্ট মারফত এমনটাই জানিয়েছে।

বিদেশ মন্ত্রক নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদের জন্য হেল্পলাইন নম্বরও জারি করেছে। X হ্যান্ডেলে লেখা হয়েছে, “নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকরা জরুরি ভিত্তিতে টেলিগ্রাম চ্যানেলে অথবা জরুরি যোগাযোগ নম্বরের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নম্বরগুলি হল, +৯৮৯০১০১৪৪৫৫৭; +৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯।”

 

ভারত সংঘাতপূর্ণ অঞ্চল থেকে তার নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন সিন্ধু চালু করেছে। শনিবার বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, অপারেশন সিন্ধুর অধীনে এখন পর্যন্ত ৫০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক ইরান থেকে দেশে ফিরেছেন।

ইজরায়েলের সঙ্গে সামরিক সংঘাত তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইরান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার গভীর রাতে এবং শনিবার ভোরে বহু ভারতীয় নাগরিক, ছাত্র ছাত্রী দিল্লিতে পৌঁছেছেন। ভারত বুধবার ইরান থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনার জন্য অপারেশন সিন্ধু চালু করার ঘোষণা করেছে।

 

“#অপারেশনসিন্ধু ফ্লাইট নাগরিকদের দেশে ফিরিয়ে আনছে। ভারত একটি চার্টার বিমানে শিক্ষার্থী এবং ধর্মীয় তীর্থযাত্রী সহ ইরান থেকে ২৯০ জন ভারতীয় নাগরিককে সরিয়ে নিয়েছে। ২০ জুন রাত ৯টা ৩০ মিনিটে বিমানটি নয়াদিল্লিতে পৌঁছায় এবং সচিব (সিপিভি এবং ওআইএ) অরুণ চ্যাটার্জি তাকে স্বাগত জানান। ভারত সরকার ইরান সরকারের কাছে কৃতজ্ঞ, এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য,”- এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল X হ্যান্ডেলে লিখেছেন।

আর একটি পোস্টে তিনি তুর্কমেনিস্তান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার বিমানের বিবরণ শেয়ার করে বলেন, “#অপারেশনসিন্ধু অব্যাহত রয়েছে। তুর্কমেনিস্তানের আশগাবাত থেকে একটি বিশেষ বিমান ২১ জুন ভোর ৩টায় ইরানে থাকা ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে। এর ফলে, এখনও পর্যন্ত অপারেশন সিন্ধুর অধীনে ইরান থেকে ৫১৭ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে এসেছেন।” তিনি বলেন। অপারেশন সিন্ধুর অধীনে সংঘাত-বিধ্বস্ত ইরান থেকে সরিয়ে নেওয়া ১১০ জন ভারতীয় নাগরিকের প্রথম দল বৃহস্পতিবার ভারতে পৌঁছেছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল