জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে, কত ‘দিনমোহর’ দিতে হল নোবেলকে?

অবশেষে বৃহস্পতিবার আদালতের নির্দেশে এবং ধর্ষিতা তরুণী ও নোবেলের স্বেচ্ছায় বিয়ে হয় নোবেল ও ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালতের নির্দেশে কারাগারের মধ্যেই ধর্ষিতাকে বিবাহ করেছেন ‘সারেগামাপা’ খ্যাত বাংলাদেশি গায়ক মাঈনুল আহসান নোবেল। অভিযোগ উঠেছিল, ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীকে বাড়িতে ৭ মাস আটকে রেখে ধর্ষণ করেছেন নোবেল। তাঁরই অভিযোগের ভিত্তিতে গত ১৯ মে রাত ২টা নাগাদ ঢাকার ডেমরা থেকে নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ। ধর্ষিতা ছাত্রী নোবেলের বিরুদ্ধে বলেছিলেন, ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাঁকে স্টুডিও দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, সেখানেই জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। এ সময় নোবেল ও তাঁর সহযোগিরা তাঁকে আটক রেখে ধর্ষণের ভিডিও রেকর্ড করেন। এবং তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভুক্তভোগীর পরিবার তাঁকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে। এরপরই ধর্ষণ মামলা দায়ের করেন ওই মহিলা এবং নোবেলকে গ্রেফতার করা হয়।

অবশেষে বৃহস্পতিবার আদালতের নির্দেশে এবং ধর্ষিতা তরুণী ও নোবেলের স্বেচ্ছায় বিয়ে হয় নোবেল ও ইডেন মহিলা কলেজের ওই ছাত্রীর। কারাগার সূত্রে জানা গিয়েছে, জানা যায়, নোবেল ও প্রিয়ার বিয়ের দিনমোহর ছিল ১০ লক্ষ টাকা। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁদের বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পক্ষে সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, মো. সাদেক উল্লাহ ভূইয়া।  উল্লেখ্য, গ্রেফতারের পর নোবেলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছিলেন, যে নারী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি তাঁর স্ত্রী। নোবেল তাকে ধর্ষণ করেননি। এরপর আদালত তাঁদের বিয়ের কাবিননামা চাইলে তা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী। অবশেষে নোবেলের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ধর্ষণ মামলায় অভিযুক্ত নোবেলকে বিয়ের অনুমতি দেন। মেয়েটি নিজেই নোবেলকে বিয়ের করার জন্যে ইচ্ছা প্রকাশ করে ছিলেন। তাই জেলহাজতে নোবেল ও প্রিয়ার বিবাহ হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর নোবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণ মামলা দায়ের হয়েছিল চট্টগ্রামের পাঁচলাইশ থানায়। সেই সময় চট্টগ্রামের এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। এরপর, ১৫ নভেম্বর তিনি সালসাবিল মাহমুদকে বিয়ে করেন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যেও বনিবনা না হওয়ার কারণে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিশেষত ‘সারেগামাপা’ রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন নোবেল। তবে, তার সংগীত ক্যারিয়ার যেমন সাফল্য পেয়েছে, তেমনি তার বিতর্কিত জীবনযাপনও তাকে ধ্বংস করেছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন