লিডসে শতরান করে ধোনিকে ছাড়িয়ে গেলেন পন্থ, কোন রেকর্ড গড়লেন?

Share:

 নিজস্ব প্রতিনিধি: লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শতরান করেই ‘মহারেকর্ড’ গড়লেন ঋষভ পন্থ। ছাপিয়ে গেলেন পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনিকে। উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে টেস্টে ছয়টি শতরানের মালিক ছিলেন ক্যাপ্টেন কুল। আর এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে সাত সেঞ্চুরির মালিক হলেন পন্থ। শতরান করার সঙ্গে সঙ্গেই আনন্দে চিরাচরিত ভঙ্গিতে মাঠে ডিগবাজি খান ভারতের উইকেটরক্ষক। যা দেখে খানিকটা মজা করে সুনীল গাভাসকর বলেই ফেলেন, ‘অ্যাম্বুলান্স না ডাকতে হয়।’

লিডসে শুক্রবার (২০ জুন) থেকে শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। প্রথম দিন যশস্বী জয়সোয়াল ও অধিনায়ক শুভমন গিলের জোড়া শতরানের দৌলতে চালকের আসনে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। দিন শেষে তিন উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৩৫৯। শুভমন গিল ১২৭ এবং ঋষভ পন্থ ৬৫ রানে অপরাজিত ছিলেন। শনিবার (২১ জুন) দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর থেকেই দুই ব্যাটার ধীরে সুস্থে খেলে  নতুন বলের পালিশ নষ্ট করে দেওয়ার চেষ্টা চালান। শোয়েব বশিরকে এক হাতে ছক্কা মেরে ৯৬ থেকে তিন অঙ্কের রানে পৌঁছে যান পন্থ। চলতি ইনিংসে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে শতরান করলেন তিনি। শতরান করেই হেলমেট খুলে, ডিগবাজি মেরে উচ্ছ্বাস করলেন। পন্থের শতরান সাজানো ছিল ১০টি বাউন্ডারি ও চারটি ছক্কায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন ঋষভ। টেস্টে এ নিয়ে মোট সাতটি শতরান করলেন তিনি। তার মধ্যে দুটি ঘরের মাঠে এবং পাঁচটি বিদেশের মাটিতে। পন্থই হলেন একমাত্র ক্রিকেটার যিনি ইংল্যান্ডের বিরুদ্ধেই ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে তিনটি শতরান করলেন। শতরানের পরেই

বশিরকে এগিয়ে এসে মারতে গিয়ে ফস্কেছিলেন। তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। উইকেটকিপারও বল ধরতে পারলেন না। ফলে সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট হয়। তবে তার পর বেশিক্ষণ তিষ্ঠোতে পারেননি। টঙের ভিতরে ঢুকে আসা বল সামলাতে না পেরে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন। আউট হন ১৩৪ রান করে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন