আমেরিকার হামলার বদলা, ইজরায়েলের আরও এক গুপ্তচরকে ফাঁসির দড়িতে ঝোলাল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের হয়ে আচমকাই ইরানের তিন পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে যুদ্ধবাজ মার্কিন সেনা। আর ওই হামলার বদলা নিতে রবিবার (২২ জুন) সকালে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের আরও এক এজেন্টকে ফাঁসিতে চড়াল ইরান। এ নিয়ে চলতি সঙ্ঘাতে মোসাদের চার গুপ্তচরকে ফাঁসিতে ঝোলানো হল। ইরানের বিচার বিভাগের এক আধিকারিক জানিয়ছেন, বিভিন্ন জেলে বন্দি মোসাদের আরও একাধিক গুপ্তচরকে চলতি সপ্তাহেই ফাঁসিতে ঝোলানো হবে।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান’ এর প্রতিবেদন অনুসারে, এদিন সকালে মাজিদ মোসায়েবি নামে মোসাদের এক এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সম্প্রতি ইরানে নাশকতা চালানোর সময়েই মাজিদকে হাতেনাত পাকড়াও করা হয়েছিল। ইরানের ‘স্পর্শকাতর বিভিন্ন তথ্য’ মোসাদের হাতে তুলে দেওয়ার কথাও স্বীকার করেছিল মাজিদ। বিচারে ইরানের সুপ্রিম কোর্ট তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল।

অন্যদিকে, মার্কিন হামলার পরেই ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ঝাঁকে-ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শুরু করেছে ইরান। ইজরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আয়রন ডোম ওই ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয়েছে। সাইরেন না বাজায় অনেকেই নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুঁড়িয়ে গিয়েছে তেল আভিভের একাংশ। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে একাধিক এলাকা। ইরানের হামলা থেকে বাঁচতে অনেকেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইজরায়েল’ জানিয়েছে, ‘কারমেল, হাইফা, তেল আভিভ ও ইজরায়েলের উত্তরাঞ্চলের ১০টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাতে আহত হয়েছেন শতাধিক। বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল