ছি! ছি! লজ্জা! ভারতে থাকা মার্কিন মহিলাদের একা ভ্রমণ না করার পরামর্শ দিল ট্রাম্প প্রশাসন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিদেশ মন্ত্রক ভারতে বসবাসকারী আমেরিকান নাগরিক এবং কর্মীদের জন্য একটি অ্যাডভাইজারি জারি করেছে। সেখানে তাঁদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করার জন্য আহ্বান জানানো হয়েছে। অ্যাডভাইজারিতে দাবি করা হয়েছে যে ভারতে সাম্প্রতিক সময়ে ধর্ষণ, সহিংসতা এবং সন্ত্রাসবাদের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাই ট্রাম্প প্রশাসন ভারতে মার্কিন মহিলাদের একা ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে যে কোনও পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে অতিরিক্ত সতর্ক থাকার জন্যও অনুরোধ জানিয়েছে।

অ্যাডভাইজারিতে লেখা রয়েছে, “অপরাধ ও সন্ত্রাসবাদের কারণে ভারতে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। কিছু এলাকায় ঝুঁকি বেড়েছে। ভারতে সহিংস অপরাধ ও সন্ত্রাসবাদ সংঘটিত হয়। ধর্ষণ ভারতে দ্রুত বর্ধনশীল অপরাধগুলির মধ্যে একটি। যৌন নির্যাতন সহ একাধিক অপরাধ পর্যটন স্থান এবং অন্যান্য স্থানে ঘটে।” পর্যায়ক্রমিক পর্যালোচনার পর ১৬ জুন এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। সন্ত্রাসবাদের সতর্কতা, মার্কিন নাগরিকদের পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার/শপিং মল এবং সরকারি স্থাপনাগুলিতে ভ্রমণ এড়াতে বলা হয়েছে। দাবি করা হয়েছে এই সকল স্থান সন্ত্রাসী হামলার ঝুঁকিপূর্ণ।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা পর্যটকদের উপর গুলি চালিয়ে ২৫ জনকে হত্যা করার প্রায় দুই মাস পর ভারতে মার্কিন ভ্রমণ পরামর্শদাতাদের জন্য এই আপডেটটি এসেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে “কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদ এবং নাগরিক অস্থিরতার কারণে (পূর্ব লাদাখ অঞ্চল এবং এর রাজধানী লেহ ভ্রমণ ব্যতীত) এই অঞ্চলে ভ্রমণ করবেন না। এই এলাকায় মাঝেমধ্যেই সহিংসতা ঘটে। ভারত ও পাকিস্তানের মধ্যে নি ” এই এলাকায় মাঝেমধ্যেই সহিংসতা ঘটে। ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর এটি খুব সাধারণ ঘটনা। কাশ্মীর উপত্যকার যে পর্যটন কেন্দ্রগুলিতেও সহিংসতা ঘটে সেগুলি হল শ্রীনগর, গুলমার্গ এবং পহেলগাঁও। ভারত সরকার বিদেশী পর্যটকদের নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু এলাকায় ভ্রমণের অনুমতি দেয় না।”

মার্কিন বিদেশ মন্ত্রক মাওবাদি হুমকি সম্পর্কে বিশেষভাবে বলেছে, “মাওবাদি চরমপন্থী গোষ্ঠী বা নকশালপন্থীরা ভারতের একটি বিশাল অঞ্চলে সক্রিয় রয়েছে যা পূর্ব মহারাষ্ট্র এবং উত্তর তেলেঙ্গানা থেকে পশ্চিম পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এতে  বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মেঘালয় এবং ওড়িশা অন্তর্ভুক্ত রয়েছে।”

আগামী দিনে যারা ভারত ভ্রমণের সিদ্ধান্ত নেবেন, তাঁদের জন্য অ্যাডভাইজারিতে স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস বহন না করার আহ্বান জানানো হয়েছে। মহিলাদের বারবার সতর্ক করে বলা হয়েছে, “ভারতে স্যাটেলাইট ফোন বা জিপিএস ডিভাইস রাখা অবৈধ। এর ফলে ২০০,০০০ ডলার জরিমানা বা তিন বছর পর্যন্ত জেল হতে পারে। একা ভ্রমণ করবেন না, বিশেষ করে যদি আপনি একজন মহিলা হন”।

ভারতে থাকা মার্কিন নাগরিকদের তাদের ভ্রমণ পরিকল্পনা পর্যালোচনা করতে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভ্রমণ বীমা নিশ্চিত করতেও বলা হয়েছে।

 

এই অ্যাডভাইজারি জারি হওয়ার পরেই কেন্দ্রকে সমালোচনায় বিদ্ধ করেছে কংগ্রেস। কর্ণাটক কংগ্রেসের পক্ষ থেকে X হ্যান্ডেলে লেখা হয়েছে, “মার্কিন ট্রাভেল অ্যাডভাইজারি ভারতকে হতবাক করেছে! ২০২৫ সালের জুনের আপডেটে ধর্ষণ, সহিংসতা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বৃদ্ধির কারণে ভারতে নারীদের একা ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। এটি কি প্রধানমন্ত্রীর “নিরাপদ ভারত” আখ্যানের অধঃপতন? @narendramodi এবং @BJP4India-এর জন্য এ এক বিশ্বব্যাপী লজ্জা।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল