বাংলাদেশের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার সুপারিশ সমর্থন বিএনপির

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পাকিস্তানি শাসকদের নির্দেশে বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে আদাজল খেয়ে নেমেছেন ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূস। দেশ স্বাধীনের পর বাহাত্তর সালে তৈরি হওয়া সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে বিরোধিতা করলেও ডিগবাজি খেয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ দেওয়ার পক্ষে দাঁড়াল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। শুধু ধর্মনিরেপেক্ষতা শব্দ বাদ দেওয়ার সিদ্ধান্তকেই সমর্থন জানায়নি, সংবিধানের মূল চার নীতি বাদ দেওয়ার পক্ষেও মত দিয়েছে। দলের এমন ডিগবাজি খাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেও সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দিতে চেয়েছিলেন। তিনিও বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তার অধরা স্বপ্ন পূর্ণ করতেই সংবিধানের মূল চার নীতি বদলের সুপারিশকে সমর্থন জানানো হচ্ছে।

গত বছর ৫ অগস্ট শেখ হাসিনা জমানার পতনের পরেই স্বাধীন বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার প্রক্রিয়া শুরু করে রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। স্বাধীনতার পরে বাহাত্তর সালে তৈরি হওয়া সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের সিদ্ধান্ত নেয়। ওই কাজের দায়িত্ব দেওয়া হয় মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট আলী রিয়াজকে। তাকে সহযোগিতা করার দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধ বিরোধী শিবিরের প্রধান মুখ বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।তিন জন মিলে সংবিধানের চার মূলনীতি বদলানোর পাশাপাশি দেশের নাম ও পতাকা বদলানোরও সুপারিশ জমা দেয়।

স্বাধীন বাংলাদেশ তৈরির পরে ১৯৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল, তাতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চার মূল নীতি অনুসরণ করার কথা বলা হয়েছিল।ওই চার নীতি হল- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। নতুন সংবিধানে ওই চার নীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখার সুপারিশ করা হয়। নতুন মূল নীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও বহুত্ববাদকে রাখা হয়। সংবিধান সংস্কার  কমিশনের সুপারিশে বলা হয়েছে, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ ছিল চরম মূল। পাকিস্তান ভাঙার প্রায়শ্চিত্ত করার যে সুযোগ এসেছে তার পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের  মাধ্যমে দেশ প্রকৃত স্বাধীন হয়েছে।

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ