বিশ্ব সমাদৃত বাউল শিল্পী মনসুর ফকিরের প্রিয় বাদ্যযন্ত্র তার শান্তিপুরের শিষ্যের হাতে তৈরি

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:জাতীয় সংগীত দিবস। ভারতবর্ষে সংগীতের চর্চা বহু যুগান্তর ধরেই রয়েছে। আধুনিক ক্লাসিকাল, ফোক ইত্যাদি একাধিক সংগীতের ধরন চর্চা অতীত থেকে বর্তমান সব জায়গাই সমাদৃত। এ রাজ্যের একাধিক সঙ্গীতশিল্পী গোটা বিশ্বে সমাদৃত। তবে বাউল বা ফোক গান প্রাচীনকাল থেকেই বাংলার একটি ঐতিহ্য। সেই গানেরই এক অন্যতম বিশ্ব সমাদৃত শিল্পী মনসুর ফকিরকে(Mansur Fakir) কিছুদিন আগেই বলতে শোনা গিয়েছিল তার হাতে বর্তমানে যে বাদ্যযন্ত্রটি থাকে সেটি শান্তিপুরের তার এক শিষ্যের তৈরি করা। ভবিষ্যতেও তিনি এই বাদ্যযন্ত্র দিয়েই গেয়ে যাবেন তার গান। আর এই কথা শুনেই আবেগে আপ্লুত নদিয়ার শান্তিপুরের বাদ্যযন্ত্র শিল্পী তুহিন চক্রবর্তী(Tuhin Chakraborty)। যিনি কলা বিভাগে পড়াশোনা করার পর পড়াশোনা করেছেন এনসিসির মাধ্যমে অ্যারোনটিক বিষয়ের ওপর। এছাড়াও অ্যাডভেঞ্চার্স কোর্সের ওপরে দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করে সেখানে বিজেতা হয়ে পুরস্কার পেয়েছিলেন তৎকালীন রাজ্যপাল এম কে নারায়নানের কাছ থেকে। এরপর খড়গপুর(Kharagpur) আই আই টি তে অ্যারো মডেলিং ইন্সট্রাকটর হিসেবে চাকরি করেন। তবে বরাবরই তার ইচ্ছে ছিল নিজের কিছু একটি ব্যবসা শুরু করার। তার পাশাপাশি তার ঝোঁক ছিল সংগীতের ওপর।

এরপরই নিজের প্যাশনকে ফলো করে তিনি নিজের বাড়িতেই বানাতে শুরু করেন একের পর এক বাদ্যযন্ত্র। তবে তিনি বানিয়ে থাকেন সমস্ত তারের বাদ্যযন্ত্র। অর্থাৎ এই বাদ্যযন্ত্র গুলি তারের মাধ্যমে বাজানো হয়ে থাকে, তবে এর মধ্যে রয়েছে এক বিশেষত্ব। সাধারণ চিরাচরিত তারের বাদ্যযন্ত্র ছাড়াও তিনি এক্সপেরিমেন্ট করে শিল্পী চাহিদা মত বানিয়ে থাকেন কাস্টমাইজ বাদ্যযন্ত্রও। তিনি যে সমস্ত বাদ্যযন্ত্র বানান সবগুলোই মেটাল স্টিং কিংবা ফাইবার স্টিংয়ের। তার বানানো বাদ্যযন্ত্রের মধ্যে রয়েছে মনসুরি দোতারা, কৃষ্ণপ্রিয়া দোতারা, বড় কৃষ্ণপ্রিয়া দোতারা, বিভিন্ন ধরনের ম্যান্ডোলিন, ব্যানঝুঁকি বলে একটি আরবিয়ান বাদ্যযন্ত্র । এছাড়াও বানাচ্ছেন ছোট শরদ। কারণ তিনি মনে করেন শরদ আকারে বেশ খানিকটা বড় হয় এবং যার দাম ৩০ থেকে ৩৫ হাজার টাকার কাছাকাছি। কিন্তু একই বাদ্যযন্ত্র(Music Instrument) যদি একটু ছোট আকারে বানানো হয় আর তার দামটা অর্ধেকের কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে বেশিরভাগ ফোক সংগীতশিল্পীরা কিনতে আগ্রহী হবেন। তিনি জানান, চাকরি করার সময় থেকেই তার বারবার মনে হয় অ্যারোমডেলিং ইন্সট্রাক্টর অর্থাৎ ড্রোনের সমস্ত জিনিস পত্র বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধতেই ব্যবহার করা হয়। আর বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এটি আরো বেশি করে বুঝতে পারছেন সেই কারণেই সেই সমস্ত কাজ ছেড়ে তিনি বেছে নিয়েছেন নিজের ফ্যাশন।

তবে এই বাদ্যযন্ত্র বানানো কলকাতার একজন শিল্পীর থেকে মাস তিনেক শিখেই তিনি নিজের বাড়িতেই এর কারখানা খুলে বসেন। এখনো পর্যন্ত একজনও কর্মচারী নেই তার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই চলে নিজের প্রতিভার ওপর। তবে বর্তমানে যে পরিমাণে চাপ তার রয়েছে ভবিষ্যতে তার কর্মচারী নিতে হতে পারে বলেও জানালেন তিনি।তার স্ত্রী জুঁই চক্রবর্তী(Jui Chakraborty) জানাচ্ছেন, ছ বছর বিয়ে হয়েছে তাদের। বিয়ের আগে চার বছরের বন্ধুত্ব আমাদের। বরাবরই এই কাজের প্রতি উৎসাহ ছিল ওর। প্রথম দিকে আমার এই সম্বন্ধে কোন ধারনাই ছিল না ।তবে ধীরে ধীরে ওর কাজে হাত লাগাই। যেহেতু একা কাজ করে ও বাড়িতে সেই কারণে কিছু কাজ ওকে করতে সাহায্য করি আমি। ভবিষ্যতে ইচ্ছে হয়েছে আরো বড় আকারে নিয়ে যাওয়ার এই কাজটি”।গ্রাম বাংলার বহু জায়গায় এই ধরনের একাধিক শিল্পীরা আছেন যারা বানিয়ে চলেছেন বিভিন্ন ধরনের সংগীতের ইন্সট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্র। এই শিল্পীরা না থাকলে হয়তো সঙ্গীতশিল্পীরাও যথাযথ কদর পেতেন না বলেই মনে করেন অনেকে। তাই সংগীতের পাশাপাশি সংগীত চর্চার জন্য ব্যবহৃত এই ধরনের ইন্সট্রুমেন্টাল অর্থাৎ বাদ্যযন্ত্রের স্রষ্টাদেরও কুর্নিশ জানাই সংগীত দিবসে ।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা