বর্ষায় কাপড়ের দুর্গন্ধ থেকে বাঁচতে খেয়াল রাখুন…..

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষায় নতুন সমস্যা ভেজা জামাকাপড়। ধোয়ার পরে শোকানো নিয়ে হয় বিপত্তি। রোদে জামা কাপড় শোকানো আর মেশিনে জামাকাপড় শোকানোর মধ্যে রয়েছে বিশাল ফারাক। বর্ষা এলেই জামা কাপড়ের দুর্গন্ধ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। রোদ না থাকায় শুকনো হলেও জামা থেকে এক প্রকার বোঁটকা গন্ধ বের হয়। এই সমস্যা সমাধানের প্রয়োজন হয়। জানেন কীভাবে এই সমস্যা থেকে বাঁচবেন?

ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুলে,  তাতে পোশাক ধোয়ার সময় ডিটার্জেন্টের সঙ্গে দিতে পারেন বেকিং পাওডার এবং সাদা ভিনিগার। পোশাক ধোঁয়ার সঙ্গে এগুলো মিশে যাবে। ফলে স্বাভাবিকভাবে জামাকাপড়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে। রোদে শোকানোর মত ফ্রেশ থাকবে পোশাক।

রোদ না উঠলেও হাওয়াতে অনেক সময়  জামাকাপড় শোকানো হয়. সেই ক্ষেত্রে ভালো করে শুকোতে হবে ভেজা পোশাক। অনেক সময় তাড়াহুড়ো করে বা অর্ধেক শুকোনো করেই পোশাক তুলে রাখা হয়। সেগুলো না করলেই ভাল। অর্ধেক ভেজা জামাকাপড় আলমারিতে রেখে দেবেন না। হাওয়াতে যদি পোশাক পুরোপুরি না শোকায় তাহলে ফ্যানের নীচে রেখে, ইস্ত্রি করে শুকনো করে তবে তুলে রাখতে পারেন।

আলমারিতে জামাকাপড়ের সঙ্গে ন্যাপথলিন রেখে দিন। এর ফলে জামাকাপড়ের দুর্গন্ধ দূর হয়ে যাবে।  পোশাকে হালকা একটা ভাল গন্ধ পাওয়া যাবে। ভ্যাপসা গন্ধ দূর হবে। রোদ উঠলে কিছুক্ষণের জন্য হলেও সেই পোশাক রোদে দিন। এর ফলে পোশাকে ফাঙ্গাস কিংবা কোনও ব্যাকটেরিয়া থাকলেও তা  দূর হয়ে যাবে। যারফলে পোশাকে কোনওরকম দুর্গন্ধও থাকবে না।

অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফ্যাবরিক স্প্রে-ও ব্যবহার করা যায়। প্রতিদিন জামাকাপড় ধোয়ার সমস্যা থাকলে এই স্প্রে ব্যবহার করা যেতে পারে। এটি দুর্গন্ধের সঙ্গে পোশাক জীবানুমুক্ত রাখতে সাহায্য করে। ভেজা কাপড় দড়ির বদলে হ্যাঙ্গারে শোকাতে দিলে বেশকিছু লাভ পাওয়া যায়। হ্যাঙ্গারে কাপড় তুলনামূলক দ্রুত শোকায়।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন