ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ, রাকেশ শর্মার পর এবার মহাকাশে শুভাংশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ক্রু ড্রাগন ক্যাপসুল এবং চারজন নভচারী নিয়ে স্পেসএক্স ফ্যালকন ৯ উৎক্ষেপণ করা হল। সেই সঙ্গে আবার স্বপ্ন দেখা শুরু হল প্রতিটি ভারতীয়র। ৪০ বছরেরও বেশি সময় পর মহাকাশে দ্বিতীয় ‘গগনযাত্রী’ হয়ে ভারত থেকে গেলেন শুভাংশু শুক্লা।

উৎক্ষেপণের পর উদ্বেগের কিছু মুহূর্ত তৈরি হয়। শেষ মুহূর্তে স্পেস ক্যাপসুলে এয়ার আপলোড করার সমস্যা দেখা দেয়। অরল্যান্ডো থেকে একজন স্থানীয় সাংবাদিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সমস্যাটির দ্রুত সমাধান করা হয়েছে।

গগনযান মিশনে শুভাংশু শুক্লা ভারত থেকে যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড এবং হাঙ্গেরির মহাকাশচারীরা। ১৪ দিনের বিজ্ঞান অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) যাচ্ছেন।

এই মিশনটি অ্যাক্সিওম স্পেসের একটি অংশ। অ্যাক্সিওম স্পেস হল এক  বেসরকারি মহাকাশ সংস্থা যা মহাকাশকে সহজলভ্য এবং তুলনামূলক স্বল্প খরচে মহাকাশ যাত্রা করার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে অবশেষে একটি বেসরকারি মহাকাশ স্টেশন তৈরি হবে যা পুরনো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে প্রতিস্থাপন করবে।

মিশন পাইলট হিসেবে দায়িত্ব পালন করছেন শুক্লা। তিনি স্পেসএক্সের নির্ভরযোগ্য ড্রাগন মহাকাশযানে ফ্যালকন-৯ রকেটের চড়ে মহাকাশে যাত্রা শুরু করবেন। ভারতীয় সময় দুপুর ১২:০১ মিনিটে রকেট উৎক্ষেপণ করা হবে।

এর আগে বারবার পিছিয়ে গিয়ে মহাকাশ যাত্রার সময়। কখনও খারাপ আবহাওয়া, কখনও যান্ত্রিক ত্রুটির জন্য দেরী হয়েছে মহাকাশ যাত্রায়। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ আমেরিকান নভশ্চর পেগি হুইটসন। তিনি মহাকাশে একাধিক মিশনে অংশ নিয়েছেন। জুলাই মাসে তাঁর নেতৃত্বেই আবার পৃথিবীর বুকে ফিরে আসবে গগনযান।

১৪ দিনের অভিযানে মাধ্যাকর্ষণের কারণে ভেসে থাকবেন শুক্লা। দেশজুড়ে শিক্ষাবিদ এবং বিজ্ঞানীদের দ্বারা পরিকল্পিত সাতটি ভারতীয় বিজ্ঞান গবেষণা পরিচালনার দায়িত্বে থাকবেন তিনি এই সময়কালে। সাতটি পরীক্ষার মধ্যে একটি হল বীজ গবেষণা। গবেষণা করে দেখা হবে যে বীজের অঙ্কুরোদগমকে মাইক্রোগ্র্যাভিটি কীভাবে প্রভাবিত করে।  এছাড়া মহাকাশে ইলেকট্রনিক ডিসপ্লে ব্যবহার করে টার্ডিগ্রেড, মাসল রিজেনারেশন, জ্ঞানীয় কর্মক্ষমতা পরীক্ষা করা হবে।

বর্ধিত অভিযানের সময় মহাকাশচারীরা যে শারীরবৃত্তীয় এবং মানসিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হন তা বোঝার জন্য এই গবেষণাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্লা সম্ভবত মহাকাশ থেকে প্রধানমন্ত্রী মোদি এবং দুটি আউটরিচ অনুষ্ঠানে বেশ কয়েকটি ভারতীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।

উৎক্ষেপণের আগে শুভাংশু শুক্লা বলেছিলেন, “আমি ভারতের জনগণকে বলতে চাই, এই অভিযান একটি মাইলফলক এবং আমি ভারতকে এই অভিযানের সাফল্যের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি।”

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানা

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, ভেঙে ফেলা হল যুবভারতীর সামনে থাকা ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা