গাজায় গত ২৪ ঘণ্টায় নিহত ৭৯, ইজরায়েলি হামলায় আহত ৪০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রকৃত সূচনা হয়েছিল প্যালেস্টাইন ও ইজরায়েল যুদ্ধের মধ্য দিয়ে। গত ১৩ জুন থেকে ইরানে হামলা চালাতে ব্যস্ত থাকলেও নেতানিয়াহু ভুলে যাননি প্যালেস্টাইনের কথা। সেদেশে চলেছে ক্রমাগত হামলা। প্যালেস্টাইনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হানায় নতুন করে নিহিত হয়েছেন ৭৯ জন। আহতের সংখ্যা প্রায় ৪০০। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামাস–নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনই তথ্য পাওয়া গিয়েছে।

পশ্চিম তীরের অধিকৃত উত্তর-পূর্বাঞ্চলের রামাল্লার কাফর মালেক এলাকায় বাস ইহুদিদের। সেখানেই ফিলিস্তিনিদের রেহাই মেলেনি। কাফের এলাকার ইজরায়েলিদের করা হামলায় অন্তত তিন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে বহু দিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বিশ্ব। তবে শুরুটা করেছিল ফিলিস্তিনিরাই। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস। আচমকা হওয়া সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৩৯ জন। এখানেই ইতি দেয়নি হামাস। তারা সেদিন দু’শোর বেশি নিরপরাধ ইজরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

তারপরেই জবাব দেয় ইজরায়েল। সেই শুরু। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। চোখের বদলে চোখ নীতিতে বিশ্বাস করে নির্বিচারে হত্যালীলা চালাতে থাকে ইহুদিরা। গত দেড় বছরেরও বেশি সময় ধরে গাজায় ইজরায়েলি হামলায় অন্তত ৫৬ হাজার ১৫৬ জন মানুষ নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী-শিশু। আহত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজারেরও বেশি মানুষ। কবে যে এই যুদ্ধ থামবে তার ঠিক নেই।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের