Weekend recipe : সামান্য উপকরণে বানিয়ে নিন পছন্দের কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটির দিন হোক বা অফিস ডে, কচুরি মানুষের সবসময়ের প্রিয়। সকাল সকাল অফিসে যেতে হবে, কিছু খেয়ে বের হওয়া সম্ভব নয়। অফিসে পৌঁছে কচুরি খেয়ে নিলেই হল। কোথাো ঘুরতে গিয়ে সকালে গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা। ডালের কচুরি থেকে হিং-র কচুরি বিভিন্ন ধরনের কচুরি পাওয়া যায়। আগের ২ ধরনের কচুরির কথা বলা হয়েছে। আজ আরও কয়েকটি কচুরির রেসিপি জেনে নিন।

ডাল কচুরি

উপকরণ: ছোলার ডাল ১ কাপ, ময়দা ৩ কাপ, হিং এক চিমটে, কাঁচালঙ্কা ২টো, আদা ১ টেবিলচামচ, আমচুর ১ টেবিলচামচ, গরমমশলাগুঁড়ো, ভাজা জিরেগুঁড়ো, শুকনো লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন, তেল  ভাজার জন্য, ঘি  ৫ টেবিল চামচ, চিনি এক চিমটে।

প্রণালী: ছোলার ডাল সেদ্ধ করে মিক্সিতে আধ ভাঙা করে নিন। এবার কড়াইয়ে এক চামচ ঘি গরম করে হিং ফোড়ন দিন। আদাবাটা দিয়ে ছোলার ডাল কাড়াইয়ে দিন। এরপর একে একে আমচুর, গরমমশলা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো আর সামান্য নুন, চিনি দিন। অল্প নাড়াচাড়া করে নামিয়ে নিন। এবার একটি পাত্রে ময়দা নিয়ে ঘি আর সামান্য নুন দিয়ে ভাল করে ময়ান দিন। ময়দা মাখা হলে ছোট ছোট লেচি কাটুন। লেচিগুলো সামান্য বেলে নিয়ে ভিতরে ছোলার ডালের পুর ভরে দিন। কড়াইয়ে এক দু’চামচ ঘি আর সাদা তেল দিন। তেল গরম হয়ে এলে একে একে পুর ভরা ময়দার বলগুলো ছেড়ে দিন। ডাল পুরির রঙ সোনালি হয়ে এলে ছেঁকে তুলে নিন। পরিবেশন করুন টক-মিষ্টি চাটনি দিয়ে।

হাঁসের ডিমের কচুরি

উপকরণ: ৪টে সেদ্ধ হাঁসের ডিম, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ২-৩ টেবিল চামচ ছাতু, স্বাদমতো নুন, চিনি, ২৫০ গ্রাম ময়দা, পরিমাণ মতো সাদা তেল, ৫-৬ টি সেদ্ধ আলু, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১ চা চামচ পাঁচফোড়ন, ১ টা শুকনো লঙ্কা, ৩ টেবিল চামচ আদা, টম্যাটো, কাঁচালঙ্কা বাটা, ১ চা চামচ হলুদগুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, ১ টেবিল চামচ কসৌরি মেথি

প্রণালী: সবার আগে ভাল পরিমাণে ময়ান দিয়ে ময়দা মেখে রাখুন। এর পর একটি পাত্রে সেদ্ধ ডিমগুলি গ্রে ট করে নিন। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে আদা-রসুন, কাঁচালঙ্কা বাটা আর নুন দিয়ে খানিক ক্ষণ কষিয়ে নিন। তার পর গ্রেট করা সেদ্ধ ডিমগুলি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার সেই মিশ্রণে ছাতু দিয়ে খুব ভাল করে নাড়াচাড়া করুন। মিশ্রণটি পাক ধরে গেলে নামিয়ে ঠান্ডা করে ছোট রসগোল্লার মাপের পুর বানিয়ে নিন। এ বার পুরটি ময়দার লেচিতে ভরে কচুরির মাপে বেলে গরম তেলে লাল করে ভেজে নিলেই তৈরি ডিমের কচুরি।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭