৪ ঘণ্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের শেষ আটে চেলসি

৪ ঘন্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে অবশেষে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছল চেলসি। ঐতিহাসিক জয় চেলসিদের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ যেন একেবারে ‘অশেষ’ ম্যাচের গল্প। ৪ ঘন্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে অবশেষে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছল চেলসি। ঐতিহাসিক জয় চেলসিদের। তবে ৪ ঘন্টা ৩৮ মিনিটের ম্যাচ কেন? একে তো ক্লাব ফুটবলের সবচেয়ে দীর্ঘতম মরশুমের ৬১ তম ম্যাচ খেলছে চেলসিরা, সঙ্গে যুক্ত হয়েছিল প্রকৃতির খামখেয়ালিপনা এবং ভিএআরের হস্তক্ষেপ। কিন্তু কিছুই কাবু করতে পারেনি এনজো মারেসকা দের। অবশেষে সব কিছুকে পেছনে ফেলে অতিরিক্ত সময়ে ক্রিস্টোফার এনকুঙ্কুর গোলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল এনজো মারেসকার দল।

৪ ঘন্টা ৩৮ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ হয় চেলসি র ৪-১ গোলের জয় দিয়ে।এদিন ম্যাচের শেষ দিকে বজ্রঝড়ের কারণে প্রায় দুই ঘণ্টা খেলা বন্ধ করা হয়েছিল। যদিও প্রথমার্ধে অধি নায়ক রিস জেমসের দুর্দান্ত ফ্রি-কিকে অনেকটাই এগিয়ে যায় চেলসিরা। কিন্তু হঠাৎ-ই ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতেই চলে আসে বজ্রঝড়। সে কারণে মূহুর্তেই ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের প্রায় ২৬ হাজার দর্শককে মাঠ খালি করতে বলা হয়। খেলোয়াড়দের পাঠিয়ে দেওয়া হয় ড্রেসিংরুমে। এরপর ঝড় থামলে খেলা শুরু হয়, মুহূর্তেই বদলে যায় পরিস্থিতি। ম্যাচের ৯৫তম মিনিটে ভিএআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় বেনফিকা।

আসলে ৩৭ বছর বয়সী অ্যাঞ্জেল ডি মারিয়া স্পট কিক থেকে গোল করার কারণে ম্যাচ অতিরিক্ত সময়ে অতিক্রম করে ফেলে। বদলি হিসেবে নামানো হয় এনকুঙ্কুকে। এরপর ১০৮তম মিনিটে তাঁর গোলেই চেলসি আরও এগিয়ে যায়। এরপর বেনফিকার ১০ জনের দল হোঁচট খায়। পরপর দুই গোল করে চেলসি ৪-১ গোলে ম্যাচ শেষ করে। পেদ্রো নেতো ও কিয়ার্নান ডিউসবেরি-হল পাল্টা আক্রমণে গোল করেন। আর এই ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের শেষ আটে পৌঁছয় চেলসিরা। উল্লেখ্য, ফ্রি-কিক থেকে রিস জেমসের গোল ছিল চেলসির হয়ে ২০২৫ সালের তৃতীয় ফ্রি-কিক গোল। চেলসির পরবর্তী প্রতিপক্ষ পালমেইরাস।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল