ইজরায়েলি বোমা হামলায় ইরানের কারাগারে মৃত ৭১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইজরায়েল এই মুহূর্তে যুদ্ধবিরতিতে রয়েছে। সম্প্রতি সামনে এসেছে অন্য একটি খবর। ইরানের রাজধানী তেহরানের কুখ্যাত এভিন কারাগারে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর। তিনি ২৯ জুন রবিবার সংবাদমাধ্যমকে জানান, ২৩ জুন এই কারাগারে হামলা চালিয়েছিল ইজরায়েল। তাতে প্রাণ হারিয়েছেন কারাগারের কর্মকর্তা-কর্মচারী, সামরিক প্রশিক্ষক, বন্দি, দর্শনার্থী এবং আশপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা।

আসগার জাহাঙ্গীরের কথায়, ‘হামলার সময় অনেক বন্দির আত্মীয় পরিজনরা দেখা করতে এসেছিলেন। তাঁদের অনেকেই নিহত হয়েছেন। আহতের সংখ্যাও কম নয়।’ তাঁর বক্তব্য থেকেই জানা গিয়েছে ইজরায়েলের চালানো হামলায় কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ধ্বংস হয়ে গিয়েছে।

ইজরায়েলের এই তেহরানের কারাগারের উপর হামলা চালানোকে ভালভাবে নেননি আন্তর্জাতিক বিশেশজ্ঞরা। তাঁরা বলছেন ইজরায়েলকে যে দাবি করেছিল তারা কেবল সামরিক স্থাপনাতেই আক্রমণ করবে তা কিন্তু হল না। ইজরায়েল বুঝিয়ে দিল সামরিক স্থাপনার পাশাপাশি তাঁরা ইরানি রাজনৈতিক বা বিচার কাঠামোর গুরুত্বপূর্ণ প্রতীকগুলোকেও লক্ষ্যবস্তু করতে প্রস্তুত। এ আসলে ইজরায়েলের কৌশলগত পদক্ষেপ।

হামলার সময় এভিন কারাগারে বেশ কয়েকজন বিদেশি নাগরিমকও বন্দি ছিল। যেমন ফ্রান্সের দুই নাগরিক সেসিল কোলার ও জ্যাক প্যারিস। তারা প্রায় তিন বছর ধরে ওই কারাগারে বন্দি। ইজরায়েলের হামলায় তারাও বিপদের সম্মুখীন। এই ঘটনার প্রবল নিন্দা করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো X হ্যান্ডেলে লিখেছেন, ‘তেহরানে এভিন কারাগারে হামলায় আমাদের নাগরিকরা সরাসরি বিপদের মুখে পড়েছেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য।’

যুদ্ধবিরতি থাকলেও তেহরানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে কয়েক গুণ। রয়েছে এখনও উত্তেজনা। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও ঘোরালো হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের