লিভারের সুস্থতায় নজর, খাদ্যতালিকায় কী রাখবেন? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : অনিয়ন্ত্রিত জীবনযাপনে শরীরে বাসা বাঁধছে একাধিক অসুখ। ডায়বেটিস, উচ্চ রক্তচাপের মতো লিভারের সমস্যা এখন বড় সমস্যা। লিভারে মাত্রাতিরিক্ত চর্বি জমে গেলে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

অনিয়ন্ত্রিত খাদ্যাভাস এবং শরীরচর্চার অভাবই সবথেকে বড় কারণ। এই সকল কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লিভার। প্রতিদিন তৈলাক্ত খাবার, মদ্যপান করলে লিভারে ফ্যাট জমে। এরফলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে। শরীর সুস্থ রাখতে চাইলে লিভার থেকে টক্সিন বের করা খুবই জরুরি। টক্সিন বের করতে ডিটক্স ওয়াটার খাওয়ার প্রয়োজন নেই। প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবার রাখলেই সেই উপকার পাওয়া যাবে।নজর রাখতে হবে প্রতিদিনের খাবারে।

শাকপাতা
সবুজ শাকপাতা খাওয়া শরীরের পক্ষে খুব ভাল। এরমধ্যে থাকা ক্লোরোফিল পিত্ত উৎপাদন করে। এই শাকপাতা শরীর থেকে খারাপ জিনিস বের করতে সাহায্য করে। সেটি লিভারের ফ্যাটকে নষ্ট করতে সাহায্য করে। তাই সুস্থ থাকতে প্রতিদিনের খাবারে শাক রাখতে হবে।

রসুন
প্রতিদিনের খাবার রসুন রাখুন। এই রসুনে থাকা অ্যালিসিন ও সেলেনিয়াম উপাদান লিভার থেকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে। প্রতিদিন দুকোয়া রসুন খেলেই লিভার থেকে ফ্যাট দূর হবে।

হলুদ

 হলুদে রয়েছে কারকিউমিন নামে যৌগ। সেটি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরির কাজ করে। লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। লিভারের সমস্যা থেকে সমাধান হয়।

আপেল
লিভারকে একাধিক রোগ থেকে লিভারকে সুস্থ রাখতে আপেল খান। আপেলে পেকটিন নামের ফাইবার রয়েছে। যা পেট পরিষ্কার করতে ভূমিকা রাখে। লিভার ও অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটা করে আপেল খান।

গ্রিন টি

গ্রিন-টি শরীরের পক্ষে অত্যন্ত ভাল। শরীর সুস্থ রাখতে সাহায্য করে। গ্রিন টি-তে ক্যাটেচিন নামের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতিদিনে ৩-৪ কাপ গ্রিন টি খেলেই শরীরের ওজন কম থাকবে। ফ্যাটি লিভারের সমস্যা দূর হবে।  কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে।

লেবু

সব ধরনের লেবুতে ভিটামিন সি থাকে। লিভারের থেকে টক্সিন বের করতে সাহায্য করে লেবু। হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে খেলেও উপকার মেলে।

ডাল

ডালে প্রোটিন থাকে। এই প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার খেলে লিভার সুস্থ থাকে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন