বিজেপি শাসিত রাজ্যে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম যায় না? প্রশ্ন চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবাকাণ্ড নিয়ে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছে, ভাল কথা। কিন্তু এটা শুধু বাংলাতেই আসতে পারে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যেতে পারেনা। ওড়িশা সহ বিজেপির একাধিক রাজ্যে যা ঘটছে, তা নিয়ে সেখানে ফ্যাক্ট খুঁজতে যায়না। এই প্রসঙ্গে ওড়িশার কথাও তুলেছেন তিনি।

এরপর তিনি একটা ছবি দেখিয়ে দাবি করেন, বিজেপির মহিলা মোর্চা আম্বেদকর নগরের প্রেসিডেন্ট ড্রিঙ্কল সিং রাজ্যসভার প্রেসিডেন্ট ব্রিজলালের পায়ে পড়ছেন। তাঁর ওপরেও অত্যাচার হয়েছে।  তিনি আইপিএস ব্রিজলাল সিংয়ের পায়ে পড়ে বলছেন, তাঁর ওপর অত্যাচার হয়েছে, কিন্তু পুলিশ ব্যবস্থা নেয় না। এই ঘটনার পরেও সেখানে ফ্যাক্ট খুঁজতে যায়না টিম। তৃণমূলের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, বিজেপি শআসিত রাজ্যেও অনেক অপরাধ হচ্ছে, সেগুলো না দেখে শুধু বাংলার দিকেই নজর রয়েছে।

কসবাকাণ্ডে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। চার সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশকর্তা সত্যপাল সিংহ। দলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, বিজেপি সাংসদ বিপ্লবকুমার দেব, সাংসদ মনন কুমার মিশ্রও। তাঁরাও আসবেন রাজ্যে। কসবাকাণ্ড নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে  রিপোর্ট দেবেন তাঁরা।

জানা গিয়েছে, বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রথমে পুলিশ কমিশনার ও মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছেন। গোটা বিষয়টি দেখে রিপোর্ট জমা করবেন বলে জানা গিয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন