হার দিয়ে কলকাতা লিগে অভিযান শুরু সবুজ মেরুনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচেই জোর ধাক্কা খেল মোহনবাগান সুপার জায়ান্টস।। সোমবার (৩০ জুন) অপেক্ষাকৃত দুর্বল দল কলকাতা পুলিশের কাছে ১-০ গোলে হার মানতে হল সবুজ মেরুন শিবিরকে। ম্যাচের প্রথমার্ধের সংযুক্তি সময়ে ফ্রি-কিক থেকে জয়সূচক গোলটি করেন কলকাতা পুলিশের মহম্মদ আমিল নঈম। দ্বিতীয়ার্ধে  বহু চেষ্টা করেও পুলিশের ব্যারিকেড ভাঙতে পারেনিন সবুজ মেরুনের খেলোয়াড়রা।

কলকাতা ফুটবল লিগে গত মরশুমে কলকাতা পুলিশের কাছে ৩-২ গোলে হার স্বীকার করতে হয়েছিল মোহনবাগানকে। ফলে এদিনের ম্যাচ ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ। শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় সবুজ মেরুনের খেলোয়াড়রা। বৃষ্টি ভেজা মাঠে বল নিয়ন্ত্রণে রাখতে দু’দলের খেলোয়াড়দেরই খানিকটা সমস্যা হচ্ছিল। ২৪ মিনিটে সালাউদ্দিনের বাঁ-পায়ের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৮ মিনিটেও ফের গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। কিন্তু তিন কাঠির নিচে বল রাখতে পারেননি। উল্টে প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে এগিয়ে যায় কলকাতা পুলিশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল। যদিও কলকাতা পুলিশের ফুটবলাররাও আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন। ৪৮ মিনিটে একেবারে ফাঁকা গোল মিস করেন পাসাং দর্জি তামাং। কলকাতা পুলিশের মুহুর্মুহু আক্রমণে ত্রাহি ত্রাহি দশা দাঁড়ায় সবুজ মেরুনের রক্ষণের। ৭১ মিনিটে নিশ্চিত পতন রোধ করেন মোহনবাগান গোলরক্ষক দীপ্রতাভ ঘোষ। তিনি মোহনবাগানের তেকাঠির নিচে দুর্ভ্যেদ্য প্রাচীর মেরিনার্সদের চরম লজ্জার হাত থেকে বাঁচান।  এদিন মোহনবাগাবনের খেলোয়াড়দের দেখে বোঝাই গিয়েছিল, নিজেদের মধ্যে এখনও বোঝাপড়া গড়ে তুলতে পারেননি।   আগামী ৭ জুলাই রেলওয়ে এফসির বিরুদ্ধে মোহনবাগানের পরবর্তী ম্যাচ। ওই ম্যাচে সবুজ মেরুন ব্রিগেড জয়ের সরণিতে ফিরতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল