প্রথম এশীয় দেশের হয়ে জয়, অবিশ্বাস্য লড়াই করে ম্যান সিটিকে বিদায় জানাল আল হিলাল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগেই বিদায় নিয়েছিল ইন্টার মিলান। তার ফলে কার্যত অঘটন ঘটেছিল ক্লাব বিশ্বকাপ ফুটবলে। এর নেপথ্য কারিগর ছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। অঘটনের এখানেই ইতি নয়। এবার যেন সবই উলট পুরান মেনে চলছে। কার্যত আরও এক অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল।

ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আল হিলাল। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। তাতে মুখোমুখি আল হিলাল মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের।

এশ্বিয় ক্লাবগুলির মধ্যে আল হিলাল যে সেরা, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু ম্যানচেস্টার সিটির সঙ্গে তার কোনও তুলনা আসে না। গ্রুপ পর্বে তিন ম্যাচ জেতা একমাত্র দল ছিল ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলা এই দলের প্রতিটি কারিগরকে এমনভাবে গড়েছিলেন যে তিন ম্যাচে ১৩ গোল করে সিটি স্বমহিমা বজায় রেখেছিল।

কিন্তু ছন্দপতন হল আল হিলালের কাছে। যা ভাবা যায়নি তাই হল। সিটির ছন্দে ফেরার গল্পে পতন ঘটিয়ে দিল এশীয় ক্লাবটি। অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে রচনা হল নয়া ইতিহাসের। ফিফার অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপিয় দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব হয়ে গেল আল হিলাল।

যদিও অরল্যান্ডো ম্যাচের শুরু বেশ ভাল করেছিল ম্যান সিটি। ৯ মিনিটের মাথায় গোল করেন বের্নার্দো সিলভা। ফলে ম্যাচের রাশ চলে যাসে ইউরোপিয় দলের হাতেই। প্রথমার্ধ্বেই আরও বেশ কিছু গোলের চেষ্টা চালালেও আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনু প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন সিটির কাছে। ফলে চেয়েও বেশ কিছু গোল করতে ব্যর্থ হয়েছিল তাঁরা। গোটা ম্যাচে ১০টি সেভ করে বুনু জয়ের অন্যতম নায়ক।

প্রথমার্ধে তেমন কোনও সুযোগ তৈরি করতে না পারলেও ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি। বিরতির পরেই বড়সড় ধাক্কা আসে আল হিলালের পক্ষ থেকে। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে ম্যাচ সমতা ফেরায় তারা। ৬ মিনিটে সিটিকে স্তব্ধ করে ব্যবধান ২-১ করেন ম্যালকম।

ঠিক ৩ মিনিটের মধ্যে সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড। ২–২ গোলে ড্র অবস্থায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ৩-২ গোলে লিড নিলেও ১০৪ মিনিটে আল হিলাল সিটি আবার ম্যাচে ফেরে ফিল ফোডেনের গোলে। এরপর ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল হিলালের হয়ে পঞ্চম গোল করে এগিয়ে দেন হিলালকে। তারপরেই তৈরি হয় ইতিহাস। ম্যাচ শেষে ফলাফল দাঁড়ায় আল হিলাল ৪, ম্যান সিটি ৩।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল