থাইল্যান্ডে এক দিনের প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত সুরিয়া জুংরুংরুয়াংকিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। এর আগে প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা। তাঁর পদ সাময়িকভাবে স্থগিত হয়েছে। সুরিয়া ছিলেন উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী। সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব সুরিয়া জুংরুংরুয়াংকিত সামলাবেন মাত্র ১ দিন। অর্থাৎ আজ বুধবারই (২ জুলাই) তার প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে।

সাময়িক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে একটি অনুষ্ঠানে যোগ দেন। তারপর প্রধানমন্ত্রীর কাজ শুরু করেন। ব্যাংকের এই অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠার ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়।

সাংবাদিকরা সুরিয়া জুংরুংরুয়াংকিতকে তাঁর সংক্ষিপ্ত মেয়াদ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনও উত্তর মেলেনি। তবে তিনি জানান, একজন প্রধানমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি চূড়ান্ত কাগজে স্বাক্ষর করা। সেই স্বাক্ষরের মাধ্যমে সুরিয়া বৃহস্পতিবার (৩ জুলাই) উত্তরসূরির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

থাই রাজনীতিতে বহু বছর ধরে রয়েছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত। তাই তিনি যে রাজনৈতিক জগতে যথেষ্ট ‘অভিজ্ঞ’ তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক হাওয়া যেদিকে যায় সুরিয়াও সেদিকে থাকাই পছন্দ করেন। ক্ষমতাসীন দলের আনুগত্য প্রকাশে কখনও পিছুপা হন না তিনি।

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার জানায়, কম্বোডিয়ার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘনের অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ রয়েছে। সেই কারণেই তার প্রধানমন্ত্রীত্ব স্থগিত করা হয়।

পেতংতার্নের একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর জনমানসে ক্ষোভের সৃষ্টি হয়। সেখানেই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে  তিনি ‘কাকা’ সম্বোধন করেন । শুধু তাই নয়, এর পাশাপাশি এক থাই সামরিক কর্মকর্তার সমালোচনাও করেন। এই ফোনালাপ ভাইরাল হতেই ওঠে বিতর্কের ঝড়। জোরালো হয় পেতংতার্নের পদত্যাগের দাবি।

প্রধানমন্ত্রীত্ব শেষ হলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ফুমথাম উইচায়াচাই। আজ বুধবার জানা যাবে, সুরিয়া কেবল আনুষ্ঠানিকতা পূরণ করেই তার ‘এক দিনের’ প্রধানমন্ত্রীত্ব শেষ করবেন নাকি রেখে যাবেন বিশেষ কোনও চমক তা বলবে সময়ই।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল