শাহিদ আফ্রিদি-ফাওয়াদ খান-মাহিরা খানদের ইনস্টাগ্রাম-এক্স অ্যাকাউন্ট ফের নিষিদ্ধ করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের শাহিদ আফ্রিদি-ফাওয়াদ খান-হানিয়া আমীর সহ এক ঝাঁক পাকিস্তানি তারকার সমাজমাধ্যম নিষিদ্ধ করল কেন্দ্র। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পাক তারকাদের ইনস্টাগ্রাম ও ‘এক্স’ (পূর্বতন টুইটার) হ্যান্ডলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শাহিদদের ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডলে ঢুকলেই ভেসে উঠছে লেখা, ‘অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ নয়। কারণ এই অ্যাকাউন্ট নিয়ে আইনগত নোটিশ পাওয়া গিয়েছে।’ ভারতে ফের সমাজমাধ্যম অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি শাহিদ আফ্রিদিরা।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার বদলা নিয়ে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দিতে ‘অপারেশন সিঁদুর’ নামে বিশেষ অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। ওই অভিযানের পরেই ভারতে বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর দায়ে শাহিদ আফ্রিদি-ফাওয়াদ খান-মাহিরা খান-হানিয়া আমীর সহ এক ঝাঁক পাকিস্তানি তারকার সমাজমাধ্যম (ইউটিউব চ্যানেল, এক্স ও ইনস্টাগ্রাম) নিষিদ্ধ করেছিল তথ্য-প্রযুক্তি মন্ত্রক। এমনকি পাকিস্তানি ছবি ও গান সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছিল। নেটা নাগরিকরা ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।

অপারেশন সিঁদুরের পরে ভারত ও পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছিল। ওই সময়ে ভারতীয় সেনার বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালিয়ে যান শাহিদ আফ্রিদি সহ পাকিস্তানি সেলিব্রেটিরা। গ ১০ মে দুই দেশের মধ্যে অবশ্য যুদ্ধবিরতি হয়। গত পয়লা জুলাই থেকে পাকিস্তানি তারকাদের সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। ফের চালু হয় শাহিদ আফ্রিদিদের ইউটিউব চ্যানেল, এক্স হ্যান্ডল ও ইনস্টাগ্রাম। যদিও কেন্দ্রের ওইও সিদ্ধান্তে গর্জে ওঠেন নেটা নাগরিকরা। ভারতীয় সেনা জওয়ানদের আত্মবলিদানের চেয়ে পাক তারকারা মূল্যবান কিনা, সেই প্রশ্ন তোলেন তাঁরা। নিন্দা ও সমালোচনার ঝড় উঠতেই বৃহস্পতিবার সকালে ফের আফ্রিদি-হানিয়া আমীরদের সমাজমাধ্যম নিষিদ্ধ করা হয়।

মা’কে বাঁচাতে গিয়ে আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় কিশোরের

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু