নিস্তার নেই কসবাকাণ্ডের হোতা মনোজিতের, মারাত্মক প্রমাণ হাতে পেল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবাকাণ্ডে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ। ৪জন অভিযুক্তকে নিয়ে দ্বিতীয়বারের মতো ঘটনার পুনর্নির্মাণও করেছেন তদন্তকারী আধিকারিকরা। কসবাকাণ্ডের তদন্তে নেমে শুক্রবার কলেজ থেকে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বেতনের স্লিপের কপি নিয়েছে পুলিশ। অভিযুক্ত কলেজে চুক্তিভিত্তিক কর্মী বলে জানা গিয়েছিল। স্যালারি স্লিপের সঙ্গে অ্যাটেন্ডেন্স রেজিস্টারও সংগ্রহ করেছে পুলিশ. সেই রেজিস্ট্রারেই সই করতেন বলে জানা গিয়েছে। কলেজে তার চাকরি করার প্রমাণ স্বরূপ এগুলো জমা করতেই সংগ্রহ করেছে লালবাজার।

জানা গিয়েছে, গত শনিবারের পর এই শুক্রবার দ্বিতীয়বারের জন্য অভিযুক্ত ৪জনকে নিয়ে কলেজের ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। পাশাপাশি মোনজিতের স্যালারি স্লিপ ও রেজিস্টারের খাতাও নিয়ে গিয়েছেন আধিকারিকরা। মনোজিৎ মিশ্রের নিয়োগ কীভাবে হয়েছিল সেই বিষয়ে জানতে তৎপর তদন্তকারীরা। নিয়োগ সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট পুলিশ আধিকারিকরা নিয়ে গিয়েছেন। কীভাব কলেজের অস্থায়ীকর্মীদের রিনিউয়াল হত সবটাই খতিয়ে দেখা হবে। মনোজিৎ খাতায় সই করতেন না বলে অভিযোগ। তিনি পরে সই করতেন। তাই কলেজে মনোজিতের আসার যাওয়ার সমস্ত তথ্য তদন্তকারীরা পেতে চাইছেন। বৃহস্পতিবার গভর্নিং কমিটির রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছিল। ঘটনার পর গত মঙ্গলবার গভর্নিং কমিটির বৈঠক হয়েছে। তার আগে শেষ কবে বৈঠক হয়েছিল, সবটাই জানার চেষ্টা চলছে।

শুক্রবার ঘটনাস্থলে ৪ অভিযুক্ত নিয়ে গিয়ে ৪ ঘণ্টা ধরে আরও একবার ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ। পুমর্নির্মাণের পরে অভিযুক্তদের নিয়ে বেরিয়ে যাওয়ার পরে কলেজ এরিয়ার  থ্রি মাপিং করা হয়েছে। ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রী ছবি তুলতে এই থ্রি ডি ম্যাপিং করা হয়।  ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয় সব জায়গায় থ্রিডি ম্যাপিং করা হয়েছে। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কোন প্রমাণ যাতে চোখ না এড়িয়ে যায়, সেই জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হয়।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল