ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর পর দুঃসংবাদ পেল চেলসি

Share:

নিজস্ব প্রতিনিধি: বার্সেলোনায় দেখা গিয়েছে চূড়ান্ত অর্থসংকট। ফলে কার্যত হিমশিম খাওয়ার দশা এখন তাদের। কিন্তু রেহাই নেই। ক্যাটালান ক্লাবটির শিয়রে শমন। বার্সেলোনার ওপর বিপুল অঙ্কের টাকা জরিমানা করেছে উয়েফা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হল উয়েফা। তাই তার কোপের মুখে পড়েছে আরও এক বিখ্যাত ফুটবল ক্লাব চেলসি। উয়েফা জানিয়েছে বার্সা যা টাকা জরিমানা দিবে, তার দ্বিগুণেরও বেশি অর্থ শাস্তিস্বরূপ দিতে হবে ইংলিশ ক্লাব চেলসিকে। কেন এই জরিমানা তা আগে জানা যাক। বার্সেলোনা এবং চেলসি দুটি ক্লাবই ফাইনান্সিয়াল মনিটরিং নীতি ভঙ্গ করেছে। তাই অপরাধ যখন হয়েছে তখন শাস্তি অবশ্যম্ভাবী। চেলসিকে তাই জরিমানা বাবদ দিতে হবে প্রায় ৩১ মিলিয়ন ইউরো। আর বার্সেলোনাকে প্রায় ১৫ মিলিয়ন ইউরো।

এখানেই শেষ নয়। উয়েফার নির্দেশ। আগামী দু’বছরে অর্থনৈতিক প্রতিপালন মানসম্মত পর্যায়ে পৌঁছাতেই হবে। নাহলে আরও ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে বার্সেলোনাকে। চেলসির ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হয়েছে ৪ বছর। এই সময়কালের মধ্যে উয়েফার শর্ত পূরণ করতে না পারলে আরও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে ইংলিশ ক্লাবটিকে। বার্সা ও চেলসি উভয় ক্লাবই ২০২৪ সালে উয়েফা নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে পারেনি। তারই ফল ভুগতে হচ্ছে ২০২৫ সালে এসে। ২০২৪ সালেই সংস্থাটি তাদের ফাইনান্সিয়াল অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি ১০ মিলিয়ন ইউরো পরিশোধ করতে বলেছিল।

বার্সা এবং চেলসির উপর এমন জরিমানায় অন্য সব ক্লাবেরই বুক দুরু দুরু। যাদের জরিমানা হয়নি তারা ভবিষ্যতে জরিমানা হওয়ার আশঙ্কায় রয়েছে। তাই ক্লাবগুলো নতুন করে খেলোয়াড় কেনার ক্ষেত্রেও ঝামেলায় পড়ছে। তাই ইউরোপীয় প্রতিযোগিতার জন্য আগামী দুই মরসুমে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে বার্সা-চেলসির মতো ক্লাবগুলোকে। বার্সা চেলসি এই দুটি ক্লাবই আগামী মরসুমের চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে দুটি ক্লাবকেই অন্তত ১০ মিলিয়ন ইউরো লাভ করতেই হবে। নাহলে বার্সার অন্তত দেউলিয়া হয়ে যাওয়া ছাড়া কোনও গতি থাকবে না। চেলসির অবস্থাও হবে তথৈবচ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল