মেসি ম্যাজিকে দীর্ঘ একমাস পর জয় দেখল ইন্টার মায়ামি

মেসি ম্যাজিকে দীর্ঘ একমাস পর এমএলএস ম্যাচে জয়ের মুখ দেখল ইন্টার মায়ামি। আর নিজের দলকে আবারও জয় এনে দিলেন লিওনেল মেসি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি ম্যাজিকে দীর্ঘ একমাস পর এমএলএস ম্যাচে জয়ের মুখ দেখল ইন্টার মায়ামি। আর নিজের দলকে আবারও জয় এনে দিলেন লিওনেল মেসি। এদিনের ম্যাচে জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে কানাডার ক্লাব CF মন্ট্রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। তবে ম্যাচের শুরুটা একেবারেই ভাল ছিল না। শুরুর দ্বিতীয় মিনিটেই মেসির একটি ভুল পাস কেড়ে নিয়ে প্রিন্স ওউসুর গোলে এগিয়ে যায় মন্ট্রিয়ালরা। তবে এই গোল হজম করেই ফর্মে ফেরে ইন্টার মিয়ামিরা। ৩৩ মিনিটে মেসির পাস থেকে গোল করেন তাদেও আলেন্দে। তবে ৪০ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে মায়ামি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০ মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তেলাস্কো সেগাভিয়া। ঠিক তার দুই মিনিট পরেই অর্থাৎ ৬২ মিনিটে মেসির দ্বিতীয় গোল দলের বড় জয় নিশ্চিত করে। আর মায়ামির এই দুর্দান্ত পারফরম্যান্সে খুশি হন তাঁদের হেড কোচ হাভিয়ের মাসচেরানো। কারণ ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে কয়েক সপ্তাহ এমএলএসে নিজেদের দাপট দেখাতে পারে নি মেসির দল। তাই লিগে ফিরেই মায়ামি র জয় নিয়ে আশাবাদী আর্জেন্টাইন কোচ।

তাঁর কথায়, ‘অনেকদিন পরে আমরা দারুণ একটা ম্যাচ খেললাম। ক্লাব বিশ্বকাপের পর লিগে ফিরেই জয়ী।হওয়া মুখের কথা ছিল না। কিন্তু আমার ছেলেরা সেটা দারুণভাবে সামলেছে।’ এরপর মেসির দুর্দান্ত ফর্মে ফিরে আসা নিয়ে দলটির কোচ বলেন, ‘৩৮ বছর বয়সী লিওনেল মেসিকে পুরো ৯০ মিনিট খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল না। ও ফিট থাকলে খেলতে চাইবে, সেই কথা ভেবেই আমরা তাঁকে সুযোগ দিয়েছি। সে মাঠে থাকলে আমাদেরও ম্যাচ জেতি নিয়ে কোনও চিন্তা থাকে না। তাই আমাদেরও বুঝতে হবে, লিও মাঠে ফুটবল খেলতে পারলেই সবচেয়ে খুশি থাকবে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল