মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস। সেখানে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির। ভয়াবহ প্লাবনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

ভারী বৃষ্টিপাত হয়েছে স্যান অ্যান্টোনিও শহরে। একটানা প্রবল বৃষ্টিতে শুক্রবার অর্থাৎ ৪ জুলাই ভোরে গুয়াদালুপ নদীর জল আকস্মিকভাবে বেড়ে যায়। তার ফলেই দেখা দেয় বন্যা। নদীর পার্শ্ববর্তী এলাকা প্রবলভাবে প্লাবিত হয়।  বহু মানুষ জলের প্রবল স্রোতে আটকে পড়েন।

তবে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টির ‘ক্যাম্প মিস্টিক’। এটি একটি সাম্মার ক্যাম্প। গ্রীষ্ম বলেই এই ক্যাম্পে ভীড় জমিয়েছিলেন বহু মানুষ। এখানে নদীর জলের উচ্চতা ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায়। এদিকে ওই সময় ক্যাম্পে ছিল প্রায় ৭৫০ জন শিশু ও কিশোরী। তারা অনেকেই ঘুমাচ্ছিল। নদীর জল বাড়তেই তাদের অধিকাংশকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সম্পূর্ণ ক্ষতি এড়ানো যায়নি। নদীর প্রবল স্রোতে ডুবে গিয়ে প্রাণ হারিয়েছে ২৭ জন শিশু ও  তত্ত্বাবধায়ক।

এদিকে ব্বৃষ্টি চলছেনই। তার যেন কমতি নেই। ফলে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে। প্রবল বন্যার কারণে বহু অংশ বিচ্ছিন্ন। তাই নিখোঁজের সংখ্যা ঠিক কত তা বলা সম্ভব হচ্ছে না। নরম মাটি, প্রবল বৃষ্টি মাথায় নিয়েই সতর্কতার সঙ্গে চালিয়ে যাওয়া হচ্ছে সন্ধান । এদিকে আবহবিদরা বিশেষ আশার কথাও শোনাতে পারছেন না। বরং আরও প্রলয়ের সতর্কবাণী ভয় ধরাচ্ছে অন্তরে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। তবে দুর্যোগ মোকাবিলা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। এই নিয়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। প্রশাসনিকভাবে আবহাওয়া সংস্থার বাজেট হ্রাস করা হয়েছে। অভিযোগ, সেই কারণেই আগাম সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল