Loading live market data...
Loading active stocks...
Connecting...

জঙ্গিসন্দেহে মেমারি থেকে ২ জনকে গ্রেফতার করল STF

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি : পূর্ব বর্ধমানের মেমারিতে বসে ভারত বিরোধী কার্যকলাপ চলছিল। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রেখে দেশের ক্ষতি করার চেষ্টা চলছিল। হদিশ পেতেই ব্যবস্থা নিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে জানতে পেরে, মেমারি থেকে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেফতার করল এসটিএফ।

অভিযোগ উঠেছে, ধৃত মুকেশ রজক ও রাকেশ গুপ্ত মেমারির বাসিন্দা। ফেসবুকে পাকিস্তানের এক ভুয়ো প্রোফাইল থেকে তাঁদের সঙ্গে বন্ধুত্ব করে। বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হতে থাকে। এরপরেই তাঁদের হোয়াটস অ্যাপ নম্বর চায় ওপারের ব্যক্তিটি। বন্ধুত্বের খাতিরে সেই নম্বরও দিয়ে দেয়। এরপরেই সেই নম্বর ব্যবহার করে তথঅযা হাতানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে। কিন্তু একটি ওটিপি পরিস্থিতির বদল ঘটায়। খবর পেয়ে মেমারিতে গিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই অভিযুক্ত দুজনের সঙ্গে যে বন্ধুত্ব করেছিল, সে আসলে পাক গুপ্তচর সংস্থার ইনটেলিজেন্স অফিসার। ধৃত দুজন নিয়মিত যোগাযোগ রাখত তাঁর সঙ্গে। বর্ধমান জেলার বিভিন্ন তথ্য তাঁরা দিয়েছে বলে জানা গিয়েছে। ওই পাক সচ সংক্রান্ত আরো তথ্য বের করার চেষ্টা করছে এসটিএফ। ইতিমধ্যে ধৃতরা ৭দিনের হেফাজতে রয়েছে। তাঁদের সঙ্গে ওই চরের কি কি কথা হয়েছে, কীভাবে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন কিনা জানার চেষ্টা করছে এসটিএফ। কিন্তু পাকিস্তানে ভারতীয় হোয়াটস অ্যাপ নম্বর ব্যবহার করে চরবৃত্তি করা হয়ে থাকে বলে জানা গিয়েছে।  এই নম্বর ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে ভারতের গোপন তথ্য হাতিয়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে।

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ