দুই ওভারে জোড়া হ্যাটট্রিক, বিরল কীর্তি বাঙালি ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: হ্যাটট্রিক করা যে কোনও বোলারের কাছেই স্বপ্ন। অনেকের জীবনে সেই স্বপ্ন পূরণ হয়, অনেকের কাছে অধরা থেকে যায়। ক্রিকেটে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছেন অনেক বোলার। কিন্তু পর পর দুই ওভারে দুই হ্যাটট্রিক? কী গল্প বলে মনে হচ্ছে তো? আজ্ঞে না, ইংলিশ কাউন্টি ক্রিকেটে এমনই বিরল নজির গড়েছেন এক বোলার। তিনি আবার বাঙালি।

পর পর দুই ওভারে হ্যাটট্রিক গড়ার বিরল কীর্তি গড়েছেন বাঙালি ক্রিকেটার কিশোর কুমার সাধক। বাংলাদেশের বাগেরহাটের ছেলে কিশোর ইংল্যান্ডের কাউন্টি ডিভিশন ছয়ের ম্যাচে ইপ্সউইচ এন্ড কোলচেস্টার (ইপ্সকোল) ক্রিকেট ক্লাবের হয়ে এই কীর্তি গড়েছেন। কেসগ্রেভের বিপক্ষে ২১ রানে ৬ উইকেট নেওয়া বাংলাদেশি স্পিনার পরপর দুই ওভারে টানা তিন বলে তিনজন করে ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়েছেন। সমাজমাধ্যমে ইপ্সকোলের পাতায় আপলোড করা স্কোরকার্ডে দেখা যায়, ছয় উইকেটের মধ্যে পাঁচটিই ছিল বোল্ড। আর অন্য ব্যাটসম্যানকে ক্যাচ আউট করেন কিশোর। ম্যাচে  ৭ উইকেটে জিতেছে ইপ্সকোল।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের আবেগ লুকোতে পারেননি কিশোর। বাকরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, ‘যখন দেখলাম, ওই (ষষ্ঠ) ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে গিয়েছে, তখন আমি আকাশে উড়ছিলাম। কখনও ভাবতে পারিনি, এমনটা হবে।’ সাত বছর আগে নিজে ক্রিকেট প্রতিভা তুলে ধরতে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন কিশোর। এসেক্সের রেইনহ্যাম ক্রিকেট ক্লাবের হয়ে কাউন্টিতে অভিষেক ঘটেছিল। পেশায় চিকি‍ৎসক কিসোর বর্তমানে ন্যাশনাল হেলথ সার্ভিসে জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে কর্মরত।

দীর্ঘ ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও বোলারের একই ম্যাচে জোড়া হ্যাটট্রিকের নজির রয়েছে মাত্র ৮টি। এদের মধ্যে একই ইনিংসে দুটি হ্যাটট্রিক আছে শুধু ইংল্যান্ডের অ্যালবার্ট ট্রট ও ভারতের যোগিন্দর  সিংহ রাওয়ের। ১৯০৭ সালে কাউন্টিতে মিডলসেক্সের হয়ে সমারসেটের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছিলেন ট্রট। ১৯৬৩ সালের রঞ্জি ট্রফিতে নর্দার্ন পঞ্জাবের দ্বিতীয় ইনিংসে সার্ভিসের হয়ে একই কীর্তি গড়েছিলেন যোগিন্দর। তবে তাদের দুই হ্যাটট্রিক পরপর দুই ওভারে ছিল কিনা তা জানা যায়নি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল