মার্কিন শীর্ষ পুলিশকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মেয়ের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাবার হাতে নিহৃহীত মেয়ে। ঘটনাটি নিউ জার্সির।‌ দীর্ঘদিন ধরেই মেয়ে দাবি করছিলেন তাঁর বাবা পেশায় পুলিশ বিভাগের প্রধান তাঁর ওপর মারধর, যৌন নির্যাতন চালায়। এই কাজে বাবাকে সঙ্গ দেয় প্রতিবেশী এবং অন্যরা। এই ঘটনা চলে আসছে দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে। তরুণীর অভিযোগ, কিছু ‘ধর্মীয় নিয়ম’ মানার নামে তাঁকে ধর্ষণ করা হয়।

একটি মামলায়, কোর্টনি ট্যামাগনি নামে ওই তরুণী বাবা লিওনিয়ার পুলিশ প্রধান স্কট টামাগনি, প্রতিবেশী কেভিন স্লেভিন এবং আরও কয়েকজনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।

এপ্রিল মাসে ‘উই আর অল ইনসেন’ পডকাস্টে বক্তৃতা দিতে গিয়ে কোর্টনি ট্যামাগনি বলেছিলেন যে তার পিতৃকূল প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি শয়তানী সম্প্রদায়ের উপাসক ছিল। উত্তর জার্সিতে তাদের অনেক প্রতিবেশীও এমনটাই।

তারা কোর্টনি এবং তাঁর বোনদের ধর্মীয় কারণে ধর্ষণ করে। তারপর বহু শিশুদের পাচার করে দেওয়া হয়, কাউকে আবার স্থানীয় জঙ্গলে নিয়ে গিয়ে জ্বান্ত জ্বালিয়ে হত্যা করা হয়।

পডকাস্টে তিনি দাবি করেছিলেন যে এই শয়তানের উপাসকরা একটি সুড়ঙ্গ ব্যবহার করে গোপনে তাদের ধর্মীয় কার্যকলাপ সম্পাদন করত। তার মধ্যে ছিল জীবন্ত পুড়িয়ে হত্যা, ড্রাম সার্কেল এবং শিশুদের রক্তপান। কোর্টনি দাবি করেছেন যে মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখার জন্যই এই সব কার্যকলাপ করা হত।

ট্যামাগনি স্বীকার করেছেন যে তাঁকেও এই নক্কারজনক শয়তানী আচারের শিকার হতে হয়েছে। ২০০৯ সালে মাত্র ৪ বছর বয়স থেকে সেই নির্যাতনের শুরু। নরক যন্ত্রণা তাঁকে ভোগ করতে হয়েছে ২০২০ সাল পর্যন্ত। তখন তিনি এক পঞ্চদশী কিশোরী।  মাদক খাইয়ে ধর্ষণ, হুমকি, পাচার এবং নিকটবর্তী বনাঞ্চলে নির্যাতন করা হয়েছিল তাঁকে।

২০ বছর বয়সী তরুণীর অভিযোগ, তাঁর বাবা এবং স্লেভিন নামে ওই ব্যক্তি পাশাপাশি দুটি বাড়িতে থাকে। দু’জনেই স্থানীয় জঙ্গলে “ধর্মীয়” উপাসকদের সঙ্গে মিলে কোর্টনি ট্যামাগনিকে ধর্ষণ করে। তাঁর মা এর প্রতিবাদ করলে পুলিশ প্রধান রীতিমতো স্ত্রীকে খুনের হুমকি দিত।

অভিযোগ, ট্যামাগনির বোনদেরও তাঁদের বাবা নির্যাতন করেছিল।  তাঁদের মা যখন বাইরে থাকতেন তখন ছোট ছোট শিশুগুলিকে ঘুমের ওষুধ খাইয়ে তন্দ্রাচ্ছন্ন করে ধর্ষণ করত স্কট ট্যামাগনি।

২০২২ সাল পর্যন্ত কোর্টনি ট্যামাগনি কাউকে কিছু জানাননি। কিন্তু একবার যৌনাঙ্গে ব্যথার চিকিৎসা সেই ভয়াবহ স্মৃতি আবার ফিরিয়ে আনে। পরে তাঁর থেরাপিস্ট একটি সরকারি নির্যাতনের অভিযোগ জমা দেন।

তারপর থেকে কোর্টনির মা জিন ট্যামাগনি পডকাস্ট, সোশ্যাল মিডিয়া এবং নিউ জার্সির পুলিশ প্রধানের বরখাস্তের দাবিতে Change.org পিটিশনের মাধ্যমে জনসমক্ষে সমস্ত ঘটনা প্রকাশ করছেন। তাঁর বাবা এবং প্রতিবেশী স্লেভিন যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। ওই ব্যক্তি কোর্টনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলাও দায়ের করেছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল