তিন নয়, টেনিস খেলোয়াড় রাধিকার পিঠ-বুক ফুঁড়ে দিয়েছিল চারটি গুলি, বলছে অটোপ্সি রিপোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, গুরুগ্রাম: তিনটি নয়, গুরুগ্রামের প্রতিভাবান টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের পিঠ-বুক ফুঁড়ে দিয়েছিল চারটি গুলি। মৃতদেহের অটোপ্সি রিপোর্টই এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)সকাল ১০টা নাগাদ বাবা দীপক যাদবের চালানো গুলিতে প্রাণ হারিয়েছিলেন হরিয়ানার রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদব। তখন রান্নাঘরে ছিলেন প্রতিভাবান খেলোয়াড়। নিজের জন্য তৈরি করছিলেন প্রাতঃরাশ। তখনই আচমকা মেয়েকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালান দীপক। প্রথমে জানা গিয়েছিল, তিনটি গুলি রাধিকার পিঠ, বুক ফুঁড়ে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতিভাবান খেলোয়াড়ের। ওই ঘটনা গোটা দেশকেই নাড়িয়ে দেয়। ঘটনার খবর জানতে পেরেই কন্যাঘাতী পিতা দীপক যাদবকে গ্রেফতার করে গুরুগ্রাম পুলিশ।

জেরায় দীপক জানান, ইদানিং টেনিস খেলা ছেড়ে সমাজমাধ্যমে রিল বানানোর দিকেই ঝুঁকেছিল রাধিকা। প্রচুর ভিউ হওয়ায় রিল বানানোর নেশা চেপে ধরেছিল। মেয়ের রিল বানানোর প্রসঙ্গে টেনে পড়শি থেকে শুরু করে পরিচিতরা প্রায়শই খোঁচা দিত। ‘মেয়ের পয়সায় খাচ্ছিস’ বলে টিপন্নিও কাটতেন চেনা-জানারা। বহুবার মেয়েকে রিল বানানো বন্ধ করার কথা বলেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি রাধিকা। ফলে অবাধ্য মেয়েকে সবক শেখাতেই গুলি করতে মেরেছেন। যদিও দীপকের ওই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয়নি তদন্তকারীদের। কেননা, তিনি আর্থিকভাবে যথেষ্টই স্বচ্ছল। একাধিক সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি থেকে মাসে ১৬ থেকে ১৭ লক্ষ টাকা রোজগার হয়। সবাই দীপকের আর্থিক স্বচ্ছলতার কথা জানেনও। ফলে ‘মেয়ের পয়সায় খাচ্ছিস’ বলে যে টিপ্পনি শোনার কথা বলছেন অভিযুক্ত তা গল্প বলেই ধারণা তদন্তকারীদের। গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সন্দীপ সিংহ জানিয়েছেন, ‘সমাজমাধ্যমে রিল বানানো নিয়ে নয়, মূলত টেনিস আকাদেমি চালানো নিয়েই বাপ-বেটির মধ্যে ঝামেলা হয়েছিল।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল