কালো হয়েছে অঙ্গপ্রত্যঙ্গ, শরীরে বাসা বেধেছে বাদামি পোকা, ৯ মাস ধরে পচেছে হুমাইরার দেহ

স্পর্শ করলেই তাঁর শরীরের হাড়গুলি ভেঙে যেতে শুরু করেছিল। মস্তিষ্কের পদার্থটি অটোলাইসিসের মাধ্যমে সম্পূর্ণরূপে পচে গিয়েছিল এবং অভ্যন্তরীণ অঙ্গগুলি কালো রঙে পরিণত হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগর আলির রহস্যজনক মৃত্যু ঘিরে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। গত মঙ্গলবার করাচির প্রতিরক্ষা বাহিনীর আবাসন থেকে পচাগলা অবস্থায় উদ্ধার হয় ৩২ বছর বয়সী পাক অভিনেত্রীর পচাগলা দেহ। তিনি সেখানে একটি ভাড়া করা আবাসনে একা বসবাস করতেন। কিন্তু অক্টোবর থেকে তিনি বাড়ি ভাড়া দিচ্ছিলেন না। স্বাভাবিকভাবে তাঁকে উচ্ছেদ করতে বাড়িওয়ালা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে অভিনেত্রীকে উচ্ছেদ করতে গিয়েই দেখতে তিনি দেখতে পান তাঁর ঘর দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপর তিনি পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে অভিনেত্রীর পচাগলা দেহ উদ্ধার করেন। কিন্তু কীভাবে মৃত্যু হয়েছিল অভিনেত্রীর, তাঁর মৃত্যু ঘিরে একের পর বিস্ফোরক তথ্য উদ্ঘাটন করছেন পুলিশ কর্তৃপক্ষ।

প্রথমে পুলিশের ধারণা ছিল, এক সপ্তাহ আগে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তিনি প্রায় ৯ মাস আগে মারা গিয়েছেন। অক্টোবর মাসে তাঁর মৃত্যু হয়েছিল। সেভাবেই তিনি ঘরে পড়েছিলেন। তাঁর দেহের পচনশীল মান দেখে চিকিৎসকেরা বিষয়টি জানিয়েছেন। এছাড়াও ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী, তাঁর ঘরের জিনিসপত্র জং ধরা অবস্থায় পাওয়া গিয়েছে, ঘরে পচনশীল খাবার ছিল। বারান্দার দরজা খোলা ছিল। বিদ্যুৎ বিল না দেওয়ায় তাঁর ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল।

ময়নাতদন্তে আরও এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, হুমাইরার দেহ পচনের উচ্চ পর্যায়ে ছিল, তার মুখের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে অচেনা হয়ে গিয়েছিল। শরীরের কিছু অংশ সম্পূর্ণরূপে পেশী টিস্যু থেকে বঞ্চিত হয়ে গিয়েছিল। স্পর্শ করলেই তাঁর শরীরের হাড়গুলি ভেঙে যেতে শুরু করেছিল। মস্তিষ্কের পদার্থটি অটোলাইসিসের মাধ্যমে সম্পূর্ণরূপে পচে গিয়েছিল এবং অভ্যন্তরীণ অঙ্গগুলি কালো রঙে পরিণত হয়েছিল। শরীরের জয়েন্টগুলিতে তরুণাস্থি অনুপস্থিত ছিল। তবে হাড়ে কোনও আঘা ছিল না। তাঁর দেহাবশেষে পোকামাকড়ের উপস্থিতিও লক্ষ্য করেছেন তদন্তকারীরা। তবে তাঁর মাথা এবং মেরুদণ্ড অক্ষত ছিল, তবে কোনও মেরুদণ্ড পাওয়া যায়নি কারণ দেহটি অত্যন্ত পচে গিয়েছিল। যাতে বাদামী রঙের পোকামাকড় উপস্থিত ছিল। কিন্তু অভিনেত্রীর মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

পচনের মাত্রা বেশি হওয়ার কারণে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা যাচ্ছেনা। তবে টক্সিকোলজি পরীক্ষা বর্তমানে চলছে। পুলিশের উপ-মহাপরিদর্শক বলেছেন, “কল ডিটেইল রেকর্ড অনুসারে অভিনেত্রীর শেষ কলটি ২০২৪ সালের অক্টোবরে ছিল। প্রতিবেশীরাও সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে তাকেই শেষবার দেখেছেন। হুমাইরা আসগরের তলার একমাত্র অ্যাপার্টমেন্টটি ছিল খালি, তাই প্রতিবেশীরা কোনও গন্ধ টের পায়নি। ফেব্রুয়ারিতে যখন কিছু বাসিন্দা ফিরে আসেন, তখন গন্ধ কমে গিয়েছিল।” পুলিশ জানিয়েছেন, তাঁর পরিবার অভিনেত্রীর মৃতদেহ দাবি করতে অস্বীকৃতি জানিয়েছিল। কারণ মৃত্যুর সাত বছর আগেই পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে করাচি চলে আসনে লাহোরের বাসিন্দা হুমাইরা। তাই অভিনেত্রীর ভাই নাভিদ তাঁর দেহ সৎকার করবেন।

হুমাইরা আসগর আলি কে ছিলেন?

লাহোরের বাসিন্দা হুমাইরা আসগর আলি ২০১৫ সালে বিনোদন জগতে তাঁর যাত্রা শুরু করেছিলেন। তাকে জাস্ট ম্যারিড, এহসান ফারামোশ, গুরু এবং চল দিল মেরে-এর মতো টেলিভিশন অনুষ্ঠানের একটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। চলচ্চিত্রের কথা বলতে গেলে, তাকে জালাইবি (২০১৫) এবং পরে লাভ ভ্যাকসিন (২০২১) ছবিতে দেখা গিয়েছে। ২০২২ সালে তিনি আরও পরিচিতি লাভ করেছিলেন এআরওয়াই ডিজিটালে সম্প্রচারিত রিয়েলিটি শো “তামাশা ঘরে”-তে যোগ দিয়ে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল