মন্দারমণির সমুদ্র সৈকত থেকে নিউ ব্যারাকপুরের পর্যটকের দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মন্দারমণি: পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে সমুদ্রস্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটক যুবকের দেহ উদ্ধার হল মন্দারমণি(Mandarmoni) থেকে। মৃত পর্যটক যুবকের নাম সুবোধ বিশ্বাস( ৩২)। বাড়ি নিউ ব্যারাকপুর(New Barrackpore)।জানা গিয়েছে, শনিবার বন্ধুদের সাথে তাজপুর বেড়াতে গিয়েছিলেন সুবোধ। বন্ধুদের সাথে সমুদ্র স্নানে নামে। বিকেল নাগাদ তলিয়ে যান।

বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। খোঁজাখুঁজি করার পরে খোঁজ পাওয়া যায়নি। রবিবার সকাল সাড়ে নটা নাগাদ মন্দারমণির সমুদ্র সৈকতে একটি দেহ সমুদ্রে ভাসতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়া হলে মন্দারমণি উপকূলীয় থানার পুলিশ দেহটি উদ্ধার করে। তাজপুর থেকে তলিয়ে যাওয়া নিখোঁজ পর্যটক বলে সনাক্ত করে ওই যুবকের বন্ধুরা। মন্দারমণি উপকূলীয় থানার(Mandarmoni P.S.) পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে(Kathi Hospital) পাঠিয়েছে।

দিঘায় জগন্নাথ ধাম গড়ে ওঠার পর থেকে দিঘা(Digha) সহ তাজপুর,মন্দারমণি, শংকরপুর প্রভৃতি পর্যটনকেন্দ্রে ভিড় বাড়ছে। সমুদ্রে স্নানে নেমে তলিয়ে অঘটন ঘটে চলেছে।পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে সমুদ্রস্নানে নেমেই ঘটছে বিপত্তি। এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। এদিকে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে পাড়ার অন্যান্য বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের সঙ্গে শুক্রবার সে রাতে দিঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপর শনিবার নিখোঁজ হয়ে গিয়েছিল ওই যুবক। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা