লন্ডনে কনসার্টে অংশ নিতে গিয়ে মুখোশধারীর ছুরি হামলার শিকার র‍্যাপার হাসান আলি

Share:

আন্তর্জাতিক ডেস্ক :দুষ্কৃতীদের হাতে আক্রান্ত কানাডিয়ান র‍্যাপার হাসান আলি। উত্তর লন্ডনে র‌্যাপার ড্রেকের কনসার্টে হাজির ছিলেন তিনি। সেখানেই তাঁর ওপরে আক্রমণ চালায় দুষ্কৃতীরা। হাসান ‘টপ ৫’ নামে গান গায়।

জানা গিয়েছে, বন্ধু র‍্যাপার ড্রেকের কনসার্টে হাজির ছিলেন তিনি। ড্রেক ওয়্যারলেস মঞ্চে গান গাইছিলেন। সেখানেই ভক্তদের সঙ্গে কথা বলছিলেন হাসান। আচমকাই হাসানের ঘাড়ে ছুরি দিয়ে কোপ মারার অভিযোগ ওঠে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় রাত ১২.১৫ নাগাদ খবর পায় পুলিশ। দ্রুত আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

ওয়্যারলেস ফেস্টিভ্যালে অংশও নিয়েছিলেন তিনি। ঘটনার সময় ড্রেকের গান শুনতেই সেখানে হাজির ছিলেন। তাঁর ওপর আক্রমণের পর দ্রুত ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায়। এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, আঘাত খুব বেশি গুরুতর নয়। বড় ধমনীতে আঘাত লাগেনি। তাই প্রাণে রক্ষাও পেয়েছেন ‘টপ ৫’ র‍্যাপার। তবে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি ‘টপ ৫’। কেন তাঁর ওপরে আচমকা আক্রমণ করা হয়েছে, তা বুঝতে পারছেন না তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টরেন্টোর কেনড্রিক লামার হোটেলে প্রবেশের পরেই এই ঘটনা।

 

 

View this post on Instagram

 

A post shared by Top5 (@top5)

তিনি র‍্যাপার হলেও তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অবৈধ আগ্নেয়াস্ত্র রাখাস থেকে শুরু করে তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। ২০২১ সালে হাশিম ওমর হাশি নামে একজনকে গুলি করে খুন করেছিলেন হাসান। তবে আদালতে অভিযোগ প্রমাণ না হওয়ায় খারিজ হয়ে গিয়েছিল অভিযোগ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল