নিরাপদেই ধরিত্রীর মাটিতে ফিরলেন শুভাংশুরা, ক্যাপসুল থেকে বাইরে আসলেন হাসিমুখে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে মহাকাশ থেকে মর্ত্যে এলেন শুভাংশু শুক্লা। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুরে ৩:০১ মিনিটে অবতরণ করেন তিনি। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এক অভিযানের অংশ হয়ে গিয়েছিলেন ভারতীয় বিমানবাহিনীর অন্যতম সদস্য শুভাংশু শুক্লা। এই অভিযানে তাঁর সঙ্গে ছিলেন ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজ়নিউস্কি এবং টিবর কাপু। ঠিক বেলা ৩:০১ মিনিটে আমেরিকার ক্যালিফর্নিয়ার উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে নামলেন শুভাংশুরা।

১৮ দিন স্পেস স্টেশনে কাটিয়ে ঘরে ফিরলেন শুভাংশু। ফিরতে সময় লাগলো ২২ ঘণ্টা। মহাকাশে যেতে সময় লেগেছিল ২৮ ঘন্টা। ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ শুভাংশু শুক্লাদের। অবশেষে সকল নভশ্চরদের নিয়ে পৃথিবীতে ফিরল ড্রাগন। মহাকাশ অভিযান সেরে পৃথিবীর মাটি যখন স্পর্শ করল শুভাংশুদের মহাকাশযান তখন আমেরিকায় বাজে রাত ২:৩৪ মিনিট। অতএব রাতের মহাসাগরে মহাকাশচারীদের প্রত্যাবর্তন ঘটল। ক্যাপসুল সাগরের জলরাশি ছুঁতেই শুভাংশুর মায়ের চোখ ভিজল আবেগ, গর্বের অশ্রুতে। আপাতত তাঁরা পর্যবেক্ষণে থাকবেন আগামী সাত দিন।

নির্ধারিত সময়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে শুভাংশুদের ক্যাপসুল। মহাকাশ থেকে সোজা পৃথিবীতে, ফলে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। এই শম্বয় যে কোনও মহাকাশযান তীব্র তাপ এবং ঘর্ষণের সম্মুখীন হয়। তাই পৃথিবীর বুকে নেমে আসার সময় ক্যাপসুলের গতি ছিল ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার। আস্তে আস্তে তা কমে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তারপরের ঘটনা পুরো ছবির মত। একে একে খুলে গেল চারটি প্যারাশ্যুট। তাতে ভাসতে ভাসতে প্রশান্ত মহাসাগরে নেমে এল ‘ড্রাগন’।

নভশ্চরদের মর্ত্যে আগমনের প্রস্তুতি ছিল আগেভাগেই। প্রশান্ত মহাসাগরে আগে থেকেই তৈরি ছিল ‘রিকভারি ভেহিকল’। শুভাংশুদের কাছে পৌঁছে গিয়েছে স্পেসএক্সের দল। তাঁরাই একে একে বের করে আনবেন মহাকাশচারীদের এমনই কথা ছিল। প্রথমে ক্যাপসুলটি জাহাজে তোলা হয়। তারপর বের করা হয় নভোশ্চরদের। সকল নভশ্চররাই হাসিমুখে বাইরে বেরিয়ে আসেন। ক্যাপসুল থেকে শুভাংশু বেরোতেই ভারতে আনন্দে উচ্ছ্বাসে ফেটে পড়েন দেশবাসী।

মহাকাশে গিয়ে ৬০ টি মাইক্রোক্র্যাভিটি পরীক্ষা, ২০টির বেশি আউটরিচ ইভেন্ট করেছেন নভশ্চররা। তাই বলা যায়, ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেনের হাত ধরে নতুন ইতিহাস রচনা করল ভারত। শুভাংশু শুক্লার সাফল্যকে গগনযান প্রকল্পে বড় মাইলস্টোন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল