পাকিস্তানে পেট্রোলের লিটার ২৭২ টাকা, ডিজেলের দাম গগনচুম্বী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের (Pakistan Economic Crisis) মুখোমুখি পাকিস্তান। আইএমএফ, বিশ্বব্যাঙ্ক সহ একাধিক জায়গা থেকে বিপুল অঙ্কের ঋণ পেলেও পাকিস্তানের জনসাধারণের অবস্থা একইরকম শোচনীয়। তাঁরা যে তিমিরে থাকার সেই তিমিরেই রয়ে যাচ্ছে। তার উপর, সরকার সাধারণ নাগরিকদের উপর মুদ্রাস্ফীতির বোঝা চাপিয়ে যাচ্ছে। আবারও শরিফ সরকার জনগণের উপর মুদ্রাস্ফীতির ঘা দিয়েছে। সেদেশে পেট্রোল এবং হাই স্পিড ডিজেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে । বুধবার থেকে এই দাম চালু হয়েছে পাকিস্তানে।

মঙ্গলবার রাতে পাকিস্তানের অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার পেট্রোলের দাম বাড়িয়েছে প্রতি লিটারে ৫.৩৬ টাকা (PKR) বাড়িয়েছে। অন্যদিকে হাই স্পিড ডিজেলের দাম প্রতি লিটারে ১১.৩৭ পাকিস্তানি রুপি বাড়ানো হয়েছে। তারপরেই দেশে পেট্রোলের দাম প্রতি লিটার ২৬৬.৭৯ টাকা থেকে বেড়ে ২৭২.১৫ টাকা হয়েছে। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ২৭২.৯৮ টাকা থেকে বেড়ে ২৮৪.৩৫ টাকা হয়েছে।  পাকিস্তান সরকার (পাক সরকার) কর্তৃক পেট্রোল এবং ডিজেলের দামের এই সংশোধনের পর, নতুন পেট্রোল-ডিজেলের দাম আজ ১৬ জুলাই থেকে আগামী ১৫ দিনের জন্য তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। জ্বালানির দামের এই তীব্র বৃদ্ধি পাকিস্তানের গাড়িচালক এবং পরিবহন অপারেটরদের উপর বোঝা আরও বাড়িয়ে দিয়েছে। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণ হিসাবে পাক সরকার বলেছে যে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জুলাই মাসের মাসের প্রথম দু’সপ্তাহ ধরে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে সরকার। এর কারণ হিসাবে আগেও উল্লেখ করা হয়েছিল ইরান-ইজরায়েলের ১২ দিনব্যাপী সংঘাত। পাকিস্তানের দাবি ছিল এই যুদ্ধের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম মারাত্মকভাবে বাড়ছে। তাই বিশ্বের সর্বত্র বৃদ্ধি পাচ্ছে  পেট্রোল-ডিজেলের মূল্য।

প্রধান তেল আমদানিকারক দেশের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে পাকিস্তান। তার পেট্রোলিয়াম চাহিদার প্রায় ৮৫ শতাংশ সে আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে। সাম্প্রতিক অতীতে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সরাসরি এই তেল সরবরাহকে প্রভাবিত করেছে। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি দুই সপ্তাহ অন্তর পর্যালোচনা করা হয় এবং এতে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এবং স্থানীয় মুদ্রার বিনিময় হার বিবেচনা করা হয়। যে কোনও দেশে পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি দুই সপ্তাহ অন্তর পর্যালোচনা করা হয়। এতে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম এবং স্থানীয় মুদ্রার বিনিময় হার বিবেচনা করা হয়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল