‘দেশে ভিক্ষুক নেই’, বিতর্কিত মন্তব্যের জেরে পদ হারালেন কিউবার মন্ত্রী

দারিদ্র্য ও খাদ্যসংকটে জর্জরিত কিউবায় কোনও 'ভিক্ষুক নেই', এমনটাই মন্তব্য করে বিপাকে পড়লেন কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দারিদ্র্য ও খাদ্যসংকটে জর্জরিত কিউবায় কোনও ‘ভিক্ষুক নেই’, এমনটাই মন্তব্য করে বিপাকে পড়লেন কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা। বিতর্কে জর্জরিত হয়ে শেষমেষ পদত্যাগ করতে বাধ্য হলেন মার্তা এলেনা ফেইতো-কাবরেরা। একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কিউবার সাংসদ ভবনে একটি বক্তব্যে মন্ত্রী দাবি করেছেন যে, ‘কিউবায় প্রকৃত কোনও ভিক্ষুক নেই। যাঁরা ময়লার বিন ঘেঁটে বেড়ায়, তাঁরাও কিন্তু এভাবে আয় করে।’ তাঁর এই মন্তব্যটি ভাইরাল হওয়ার পরেই দেশজুড়ে তীব্র নিন্দার মুখে পড়েন মন্ত্রী। কারণ কিউবায় অর্থনৈতিক সঙ্কটের কারণে সাধারণ নাগরিকদের সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে দিনের পর দিন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য-জ্বালানির ঘাটতি, এবং জীবনের মৌলিক প্রয়োজন মেটাতে হিমসিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে শীর্ষ কোনও নেতার পক্ষ থেকে এমন মন্তব্যে দেশজুড়ে বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক।

কিউবার জনগণ, প্রবাসী কিউবান এবং অধিকারকর্মী, সকলেই একযোগে প্রতিবাদ করতে শুরু করেছিলেন। সকলেরই একটা কথা, সাংসদের মন্ত্রী হয়ে তাঁর এমনটা বলা একেবারেই উচিত হয়নি। তাঁর এই মন্তব্য কিউবার দরিদ্র জনগণকে অপমান করেছে। এমনকী দেশটির প্রেসিডেন্ট বিতর্কিত মন্ত্রীর নাম না করেই আরেকটি সংসদীয় অধিবেশনে জানিয়েছেন যে, দেশের নেতৃত্ব এতটা ঔদ্ধত্যপূর্ণ হতে পারে না। বাস্তবতা থেকে দূরে থাকা চলবে না। দেশজুড়ে এমন প্রতিক্রিয়ার পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন মার্তা এলেনা। এবং তাঁর পদত্যাগপত্রও গ্রহণ করেছেন কিউবান কমিউনিস্ট পার্টি ও সরকার। যে দেশে নাকি ভিক্ষুকের সংখ্যা অসংখ্য, সে দেশে মন্ত্রীর মুখে এমন কথা মানায় না। 

যদিও কিউবায় ভিক্ষুকের সংখ্যা সরকারিভাবে প্রকাশ না করলেও দেশটির বিভিন্ন শহরের রাস্তাঘাট, ময়লার স্তূপে খাবার খুঁজে বেড়ান, এমন মানুষ নেহাত কম নেই। প্রায়শই এমন দৃশ্য দেখা যায়। এক কথায় সরকারের বিরোধিতা করার জন্যেই পথ হারালেন তিনি। দেশের রাজধানীতেও ভিক্ষুকের সংখ্যা নেহাত কম নেই। তবে এমন পরিস্থিতিতে মন্ত্রীর বক্তব্য সাধারণ জনগণের প্রতি সরকারের উদাসীনতার প্রতিচ্ছবি বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল