টোটো দৌরাত্ম্য কমাতে সিউড়িতে চালু জোড়-বিজোড় নীতি

Share:

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: কলকাতায় এখনও ততখানি দেখা যায় না টোটো নামক তিন চাকার যানটি। যদিও বহু রিক্সা এখন আর প্যাডেলচালিত নেই। সেগুলিকে ব্যাটারিচালিত করে নিয়েছেন চালকরা। কিন্তু মফঃস্বলে এখন টোটোরই দৌরাত্ম্য। তাঁদের উপদ্রবে কার্যত রাস্তায় হাঁটাচলা করা দায়। দু’পা অন্তর অন্তর তাঁদের দৌরাত্ম্য। এখানেই শেষ নয়। বিভিন্ন সময় টোটোচালকদের ভাড়াও আবার বিভিন্ন হয়ে যায়। ফলে খুব স্বাভাবিকভাবেই জনমানসে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এবার এই নিয়ে বিশেশ পদক্ষেপ করল বীরভূম জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পুরসভা।

পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি শহরের বুকে টোটার দাপট কমাতে কিউআর কোড সহ জোড় বিজোড় সংখ্যার চিহ্নিতকরণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে গ্রামাঞ্চলের টোটো আর শহরে আসতে পারবে না। অন্যদিকে শহরের টোটো আর গ্রামের দিকে যেতে পারবে না। টোটোর দৌরাত্ম্যে মানুষের অতিষ্ট হওয়া কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিউড়িবাসীকে টোটো যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবং শহরের যানজট কমানোর জন্য ১৫ জুলাই মঙ্গলবার থেকে চালু হল জোড়-বিজোড় সংখ্যার টোটো চলাচল।

ইতিমধ্যেই মঙ্গলবার সিউড়ির বেণীমাধব স্কুল মোড়ে জোড় বিজোড় টোটো চালানোর ক্ষেত্রে ধরপাকড় হয়েছে। যারা কিউআর কোড আর টোটোর পুরসভার নম্বর এক করেনি, এরকম প্রায় ১৮ থেকে ২০ টি টোটো বাজিয়াপ্ত করেছে জেলা প্রশাসন। যাতে এই জোড় বিজোড় সংখ্যার টোটো সিউড়ি শহরে চলাচল করে  সেই জন্য নিয়ম চালু করা হয়েছে। মঙ্গলবারের ধরপাকড়ে উপস্থিত ছিলেন সিউড়ি শহরের পুরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, আরটিও’র একাধিক আধিকারিক সহ পুলিশ প্রশাসন, পুরসভার আধিকারিকরা। ধরপাকড়ে যে তোটোগুলি বাজেয়াপ্ত করা হয় তাঁদের জরিমানাও দিতে হয়েছে।

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে