ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন। আহতদের ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুসারে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানী তেহরান থেকে প্রায় ১০০০ কিলোমিটার দূরে কাভার শহরের কাছে স্থানীয় সময় সকাল ১১টা বেজে পাঁচ মিনিটে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই একটি বাস পাহাড়ি রাস্তায় উল্টে যায়। কয়েকবার পাল্টি খাওয়ায় বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ২১ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৩৪ জন।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি জানিয়েছেন, ‘দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই মাথায় গুরুতর চোট পেয়েছেন। বেশ কয়েকজনের শরীর দলা পাকিয়ে গিয়েছে।’ ফার্স প্রদেশের জরুরি বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান মাসুদ আবেদ জানিয়েছেন ‘কিভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা পরিস্কার নয়। তবে পাহাড়ি রাস্তা হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।’

ইরানে পথ দুর্ঘটনা কার্যত জলভাত। গত এক বছরে পথ দুর্ঘটনায় কমপক্ষে ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। পুরনো যানবাহন ব্যবহারের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধারে শ্লথগতির ফলে বিশাল সংখ্যক মানুষ প্রাণ হারান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল