ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকেই। নিখোঁজদের খোঁজে চলছে উদ্ধার কাজ। ভিয়েতনামের হা লং বে তে ভয়াবহ এই নৌকাডুবির জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টির কারণেই এই নৌকাটি উল্টে গিয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে ভিয়েতনামের হা লং বে-তে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ওঠে। ওই সময় একটি নৌকা উল্টে যায়। নৌকাটির মধ্যে ৪৮ জন যাত্রী এবং পাঁচজন ক্রু মেম্বার ছিলেন। এরা সকলেই ভিয়েতনামি বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন এখনও ৮ জন। তাদের উদ্ধার করার কাজ চলছে।

জানা গিয়েছে, নৌকার মধ্যে যারা ছিলেন যাত্রী তারা বেশির ভাগই হ্যানয় থেকে ঘুরে আসা পরিবার। তাদের মধ্যে কুড়ি জনেরও বেশি শিশু ছিল বলে জানা গিয়েছে। যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে তাদের মধ্যে থেকে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুর নাগাদ আচমকাই আকাশ অন্ধকার হয়ে আসে। তারপরেই শুরু হয় প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি। সঙ্গী হয় প্রবল বজ্রপাত ও ঝড়। হা লং বে অঞ্চলের সীমান্ত রক্ষীরা জানিয়েছেন, ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৩৪টি মৃতদেহ উদ্ধার হয়েছে। জোর তৎপরতার সঙ্গে বাকিদের খোঁজ চলছে। তবে মৃত্যুর সংখ্য়া বাড়তে পারে বলে আশাঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ সূত্রে খবর, প্রবল হাওয়ার সামনে ঠিক থাকতে পারেনি নৌকাটি। উল্টে যাওয়ায় ঘটে যায় বিপত্তি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল