২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

প্রায় ২০ বছর কোমায় থাকার পর মৃত্যু হল সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। গোটা বিশ্ব ব্যাপী তিনি 'ঘুমন্ত রাজপুত্র' নামে পরিচিত ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ২০ বছর কোমায় থাকার পর মৃত্যু হল সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। গোটা বিশ্বব্যাপী তিনি ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত ছিলেন। ২০ বছর আগে তথা ২০০৫ সালে ব্রিটেনের রাজধানী লন্ডনে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত গিয়েছিলেন যুবরাজ। তখন তাঁর বয়স ছিল ১৫ বছর। তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন। আল-ওয়ালিদ সেই দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। সেই কারণেই তিনি গোটা বিশ্বের কাছে ‘ঘুমন্ত রাজপুত্র’ বা ‘The sleeping Prince’ নামে পরিচিত ছিলেন। একটি প্রতিবেদন অনুসারে, ১৯৯০ সালে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য। ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালিদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

২০০৫ সালে, যখন আল ওয়ালিদ মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করতে গিয়েছিলেন, তখনই একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সেখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। দুর্ঘটনার পর উন্নত স্বাস্থ্যসেবা, আমেরিকান ও স্প্যানিশ চিকিৎসক দের সাহায্য সত্ত্বেও, যুবরাজের আর কখনও পূর্ণ জ্ঞান ফেরেনি। আজ কোমায় থাকা অবস্থাতেই মারা গিয়েছেন যুবরাজ। গত ২০ বছরের বেশিরভাগ সময়ই প্রিন্স আল ওয়ালিদ কোমায় ছিলেন, যদিও মাঝেমধ্যে তিনি চলাফেরা করেছিলেন, যা আশার আলো জাগিয়েছিল। তার বাবা প্রিন্স খালিদ বিন তালাল প্রকাশ্যে লাইফ সাপোর্ট সিস্টেম অর্থাৎ ভেন্টিলেটর অপসারণের পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন। ঈশ্বরের প্রতি বিশ্বাসের কারণে, তিনি তাঁর ছেলের চিকিৎসা চালিয়ে যান। তিনি কখনও আশা ছাড়েননি, তাঁর সবসময় বিশ্বাস ছিল যে, তার ছেলে একদিন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কিন্তু একটা সময় প্রিন্সের চিকিৎসার জন্য আসা বিশ্বজুড়ে বিশিষ্ট চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এই ২০ বছরে আর বাবার বিশ্বাস একবারের জন্যও ভাঙেনি। প্রিন্সের শেষ নিঃশ্বাস পর্যন্ত, প্রিন্সের বাবা তাঁর ছেলেকে ভেন্টিলেটর থেকে সরাতে দেননি এবং তাঁর যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনও কসরত ছাড়েননি। প্রিন্স খালিদ বিন তালাল একবার বলেছিলেন, ‘যদি ঈশ্বর চাইতেন যে তিনি ওই দুর্ঘটনায় মারা যান, তাহলে তিনি অনেক আগেই চলে যেতেন। কিন্তু তিনি আজও তার আত্মা ধরে রেখেছেন। তিনি অবশ্যই তাঁকে সুস্থ করে তুলবেন।’

এপ্রিলে প্রিন্স আল ওয়ালিদের শেষ জন্মদিনে, তার জন্য প্রার্থনা এবং সমর্থনের বন্যা বয়ে গিয়েছিল। তার এক আত্মীয় রাজকুমারের শৈশবের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘২০ বছর ধরে আপনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন এবং আমরা প্রতিদিন আপনার জন্য প্রার্থনা করি।’ যুবরাজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবের একটি বিশেষ স্বাস্থ্যকেন্দ্রে শোক নেমে আসে। তার মৃত্যুর পর, হাজার হাজার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবরাজের বাবা খালিদ বিন তালালের প্রতি সমবেদনা জানিয়েছে, যিনি ধৈর্য, বিশ্বাস এবং ভালোবাসার এক অলঙ্ঘনীয় উদাহরণ হয়ে উঠেছেন। যুবরাজের চিকিৎসার সময়, তার বাবা প্রায়শই হাসপাতালে তার ছেলের বিছানার কাছে বসে থাকতেন। ২০ বছরে, যুবরাজের হাসপাতালের কক্ষটি একটি আধ্যাত্মিক স্থান হয়ে উঠেছিল। যেখানে দর্শনার্থীরা প্রায়শই তাদের প্রার্থনা এবং সমর্থন জানাতে আসতেন। রবিবার যুবরাজ আল ওয়ালিদের বাবা খালিদ বিন তালাল একটি আবেগঘন পোস্টে তাঁর ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি লিখেছেন, ‘আল্লাহর ইচ্ছা ও আদেশের উপর আস্থাশীল হৃদয় এবং গভীর শোক ও দুঃখের সঙ্গে, আমরা আমাদের প্রিয় পুত্র প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুতে শোক প্রকাশ করছি, আল্লা তার উপর রহম করুন, যিনি আজ মারা গিয়েছেন।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল