পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। কম্পনমাত্রা ৭.৪। পাশাপাশি জারি হয়েছে সুনামির সতর্কতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব উপকূল। কম্পনমাত্রা ৭.৪। পাশাপাশি জারি হয়েছে সুনামির সতর্কতা। রবিবার (২০ জুলাই) রাশিয়ার দূরপ্রাচ্য তথা পূর্বাঞ্চলীয় কামচাটকার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে সুনামির সতর্কতা জারি করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS)। USGS অনুসারে, প্রথম ভূমিকম্পটি ৫.০ মাত্রার ছিল এবং এরপর ৭:০৭ UTC-তে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল পেট্রোপাভলভস্ক কামচাটস্কি থেকে ১৫১ কিলোমিটার পূর্বে এবং ৮.৭ কিলোমিটার গভীরে। এর কিছুক্ষণ পরেই, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১৪৪ কিলোমিটার পূর্বে এবং ২০ কিলোমিটার গভীরে ৭.৪ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

এই শক্তিশালী ভূমিকম্পের পর, USGS একটি সতর্কতা জারি করেছে। যেখানে বলা হয়েছে যে, প্রশান্ত মহাসাগরে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) ব্যাসার্ধের মধ্যে উপকূলীয় অঞ্চলগুলিতে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এর আগে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) রাশিয়ার কামচাটকা অঞ্চলের উপকূলের কাছে ৬.৬ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছিল। ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে হয়েছিল এবং প্রাথমিকভাবে এটি ৬.২ মাত্রার কম্পন হিসাবে রেকর্ড করা হয়েছিল। এবং ভূমিকম্পের আফটারশকের কথা জানিয়েছিল। যদিও আলাস্কা এই অঞ্চল থেকে বেরিং সাগরের ওপারে অবস্থিত, তবুও কোনও মার্কিন অঞ্চলকে সতর্কতা অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়নি।

রবিবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকার পূর্ব উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়া এবং হাওয়াইয়ের কিছু অংশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে। এখনও পর্যন্ত, উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল