প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে গ্রেফতার করেছে FBI? ট্রাম্পের ভিডিও পোস্ট নিয়ে তুলকালাম

এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে দ্বিতীয় দফার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি এআই-জেনারেটেড ভিডিও শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে দ্বিতীয় দফার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি এআই-জেনারেটেড ভিডিও শেয়ার করেছেন। সেটা নিয়েই যত ঝামেলা। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাকে ওভাল অফিস থেকে এফবিআই এজেন্টরা গ্রেফতার করছেন। ভিডিওটিতে ওবামাকে হাত বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে।

শুধু তাই নয়, ওবামাকে ট্রাম্পের পায়ে মাথা নত করতেও দেখা গিয়েছে। এআই-জেনারেটেড ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ওভাল অফিসের এক আসনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্য আসনে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বসে আছেন। ট্রাম্পকে হাসতে দেখা যাচ্ছে। তারপর একই পর্যায়ে দেখা যায়, কিছু এফবিআই এজেন্ট এসে ওবামার হাত পিছন দিকে বেঁধে দিচ্ছে। এরপর তাঁকে ট্রাম্পের পায়ে মাথা নত করতে বাধ্য করা হচ্ছে। এর পরে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। ট্রাম্প এই ভিডিওটি নিজের অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়”। ভিডিওটির শেষে, ওবামাকে কমলা রঙের কারাগারের পোশাকে একজন বন্দীর মতো দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এই ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া করেছেন। কেউ কেউ এটিকে ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন, এই ভিডিওটি মানুষের মনোযোগ অন্যদিকে সরানোর একটি প্রয়াস।

কারণ ট্রাম্পের বিরুদ্ধে জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ রয়েছে। তাই ট্রাম্পের এই ভিডিওটিকে ওবামার দিকে মনোযোগ সরানোর একটি প্রচেষ্টা বলে দাবি করেছেন অনেকে। দিন কয়েক আগে, ট্রাম্প প্রশাসন ২০১৬ সালের নির্বাচনে ওবামার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনেছিল। এখন এই ভিডিওর মাধ্যমে, ট্রাম্প আবারও সরাসরি ওবামাকে আক্রমণ করলেন। এর পাশাপাশি, ট্রাম্প একটি সৃজনশীল ছবিও শেয়ার করেছেন। যেখানে প্রাক্তন ওবামা প্রশাসনের নেতাদের দেখানো হয়েছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড অভিযোগ করেছিলেন যে, “প্রেসিডেন্ট ওবামা এবং তার নেতৃত্ব দলের মধ্যে এমন কিছু লোক ছিল যারা ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করার সময় আমেরিকান জনগণের রায় মেনে নিতে পারেনি। তাই তারা একটি রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র করেছিল।”

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল