হলিউডে শোকের ছায়া, চিরঘুমের দেশে ‘মিশন: ইম্পসিবল’ এবং ‘স্টার ট্রেক অভিনেতা টম ট্রুপ

হলিউডে ফের শোকের ছায়া! চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা টম ট্রুপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। প্রায় ছয়দশক ধরে হলিউডে রাজত্ব করেছেন টম ট্রুপ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হলিউডে ফের শোকের ছায়া! চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা টম ট্রুপ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। প্রায় ছয়দশক ধরে হলিউডে রাজত্ব করেছেন টম ট্রুপ। ‘মিশন ইম্পসিবল’, ‘স্টার ট্রেক’ তাঁর অন্যতম সুপারহিট ছবি। ছয়দশক ধরে তিনি মঞ্চে অভিনয় করেছেন। পাশাপাশি রুপোলি এবং ছোটপর্দা উভয় মাধ্যমেই অভিনয় করেছেন। জানা গিয়েছে, প্রবীণ অভিনেতা টম ট্রুপ ৯৭ বছর বয়সে বেভারলি হিলসে তাঁর নিজের বাড়িতেই শান্তিপূর্ণবভাবে মারা গিয়েছেন। তার প্রচারক হারলান বোল তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, বয়স্কজনিত রোগেই মারা গিয়েছেন টম ট্রুপ। তিনি ৭৫টিরও বেশি টেলি ভিশন অনুষ্ঠানে তাঁর ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। ‘স্টার ট্রেক’, ‘মিশন: ইম্পসিবল’, ‘ফ্রেসিয়ার’ এবং ‘চিয়ার্স’-এর মতো আইকনিক ধারাবাহিকে তাঁর অভিনয়, প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের কাছে তাঁকে পরিচিত মুখ করে তুলেছিল।

১৯২৮ সালের ১৫ জুলাই মিসৌরির কানসাস সিটিতে জন্মগ্রহণ করেছিলেন ট্রুপ। যদিও তিনি স্থানীয় থিয়েটার দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। এরপর ১৯৪০-এর দশকে নিউইয়র্ক সিটিতে চলে আসেন। এরপর তিনি হার্বার্ট বার্গোফ স্টুডিওতে উটা হ্যাগেনের অধীনে অভিনয় বিষয়ে পড়াশোনা করেন। এছাড়া ট্রুপ কোরিয়ান যুদ্ধের সময়েও কাজ করেছিলেন। এই প্রচেষ্টার জন্য তিনি ব্রোঞ্জ তারকা উপাধিতেও ভূষিত হয়েছিলেন। এরপর ১৯৫৭ সালে দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্কের মাধ্যমে ব্রডওয়েতে ট্রুপের অভিষেক ঘটে। পরবর্তীতে ১৯৫৮ সালে লস অ্যাঞ্জেলেসে চলে যান। সেখানে থেকেই তাঁর হলিউড যাত্রা শুরু হয়। বছরের পর বছর ধরে, তিনি দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট, সিএইচআইপিএস, ক্যাগনি অ্যান্ড লেসি, ইআর, নটস ল্যান্ডিং এবং মার্ডার, শি রাইট-এর মতো একাধিক জনপ্রিয় টিভি শোতে অভিনয় করেছেন।

বড় পর্দায়, তাঁকে কেলির হিরোস, দ্য ডেভিলস ব্রিগেড, সামার স্কুল এবং মাই ওন প্রাইভেট আইডাহোর মতো ছবিতে রিভার ফিনিক্স এবং কিয়ানু রিভসের সঙ্গে দেখা গিয়েছে। পর্দার কাজের পাশাপাশি, ট্রুপের থিয়েটারেও একটি শক্তিশালী উপস্থিতি ছিল। তিনি বেশিরভাগ সময়ে তাঁর ৬০ বছর বয়সী স্ত্রী ক্যারোল কুকের সঙ্গে অভিনয় করতেন, যিনি ২০২৩ সালে মারা গিয়েছেন। তারা একসঙ্গে ‘দ্য লায়ন ইন উইন্টার’, ‘ফাদার্স ডে’ এবং ‘দ্য জিন গেম’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। এই দম্পতি ২০০২ সালে কেরিয়ার অ্যাচিভমেন্টের জন্য থিয়েটার ওভেশন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, প্রথম বিবাহিত জুটি হিসেবে তাঁরা এই সম্মান পেয়ে ইতিহাস তৈরি করেছিলেন। এছাড়াও ট্রুপ বারবারা রাশের সঙ্গে সেম টাইম, নেক্সট ইয়ারে জাতীয় সফরও করেছিলেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল