ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আচমকাই উপরাষ্ট্রপতির পদে ইস্তফা দিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার (২১ জুলাই) বাদল অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (২২ জুলাই) সেই ইস্তফা গ্রহণও করেছেন রাষ্ট্রপতি। যদিও স্বাস্থ্যগত কারণে উপরাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর কথা ইস্তফাপত্রে উল্লেখ করেছেন ধনখড়, কিন্তু সূত্রের খবর রাজ্যসভায় শাসক শিবিরের দলনেতা জেপি নাড্ডার সঙ্গে মনমালিণ্যের কারণেই আচমকা ইস্তফা দিয়েছেন তিনি। ধনখড়ের ইস্তফার সঙ্গে সঙ্গেই পরবর্তী উপরাষ্ট্রপতি বেছে নেওয়ার কাজ শুরু করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর ধনখড়ের ছেড়ে যাওয়া কুর্সিতে বসার ক্ষেত্রে তিনজনের নাম নিয়ে জোর চর্চা চলছে। ওই তিনজন হলেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে বিহারে  বিধানসভার ভোট। যদিও এনডিএ’র হাল খুব একটা ভাল নয়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। তাঁকে সামনে রেখে ভোটে লড়তে রাজি নন বিহার বিজেপির সিংহভাগ নেতা। যদিও জেডিইউকে বাদ দিয়ে এককভাবে লড়াই করে বিহারে ক্ষমতা দখল করা বিজেপির পক্ষে যে সম্ভব নয়, তা ভালই জানেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। তাই নীতীশকে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরে ভোটে লড়ার কথা ভাবা হচ্ছে। নীতীশকে উপরাষ্ট্রপতি করার বিষয়টি ভোটের প্রচারে ব্যবহার করে বিহারিদের ভাবাবেগে সুড়সুড়িও দেওয়া যাবে।

তবে বিজেপি ও আরএসএস নেতৃত্বের একাংশ মনে করেন, কোনও শরিক দলের নেতা নয়, বরং সঙ্ঘ ঘনিষ্ঠ কাউকে উপরাষ্ট্রপতি পদে বসানো হোক। প্রয়োজন হলে তাঁকেই পরবর্তী রাষ্ট্রপতি করা যাবে। আর এ ক্ষেত্রে বিজেপির প্রাক্তন সভাপতি নীতীন গড়কড়ি, জেপি নাড্ডা ও জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার নাম নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। তিন জনেই সঙ্ঘ ঘনিষ্ঠ এবং সরসঙ্ঘচালক মোহন ভাগবতের পছন্দের পাত্র হিসাবে পরিচিত। তবে নীতীন গড়কড়ি নিয়ে উপরাষ্ট্রপতি হতে খুব একটা আগ্রহী নন। ঘনিষ্ঠদের কাছে তিনি জানিয়েছেন, ‘আপাতত সক্রিয় রাজনীতি থেকে  বিদায় নিতে চান না’।

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম, দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক