জঙ্গিদের পোয়াবারো, দুই দেশের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু করছে ঢাকা-ইসলামাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে গণহত্যাকারী পাকিস্তানের সঙ্গে দহরম-মহরম বাড়িয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। এবার জঙ্গিদের অবাধ যাতায়াতের পথ প্রশস্ত করতে দুই দেশের নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা চালু করতে চলেছে দুই দেশের সরকার। বুধবার (২৩ জুলাই) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠকের পর ওই ‘অন অ্যারাইভাল’ ভিসা চালুর কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা ও ইসলমাবাদের মধ্যে ‘অন অ্যারাইভাল’ ভিসা চালুকে অশনিসঙ্কেত হিসাবেই দেখছেন ভারতীয় গোয়েন্দারা। তাদের মতে, ‘অন অ্যারাইভাল ভিসা চালুর আড়ালে আসলে দুই দেশের জঙ্গিদের আনাগোনার পথ প্রশস্ত করা হচ্ছে।’

১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায় করে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ। গত ৫৩ বছরে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল বরফশীতল ঠান্ডার মতো। কিন্তু গত বছরের ৫ অগস্ট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ‘অপারেশন সাইক্লোন’ মিশনে ক্ষমতা হারাতে হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনাকে। ক্ষমতায় আসীন হয়েই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আস্তাকুঁড়েয় নিক্ষেপ করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয় ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। স্বাধীনতার ৫৪ বছর বাদে দুই দেশের মধ্যে জলপথে বাণিজ্য শুরু হয়। পাশাপাশি ঢাকার সঙ্গে ইসলামাবাদ-সহ পাকিস্তানের প্রধান শহরগুলির মধ্যে বিমান পরিষেবা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিকরা যাতে পাকিস্তানে ঘুরতে যাওয়ার বিষয়ে আগ্রহী হন, তার জন্য ভিসা ফি মকুবও করেছে শাহবাজ শরিফের সরকার। প্রতিদানে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা ফি কমিয়েছে ইউনূস সরকারও।

যদিও তাতে খুব একটা লাভ হয়নি। ফলে দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে ভিসা প্রথা যাতে তুলে দেওয়া যায় তা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট-ও) মহসিন নকভি। এদিন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকে হাজির ছিলেন ইউনূসের  বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনি, পাকিস্তান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ। দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকেই দুই দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। আমরা একাত্তর পূর্ববর্তী সময়ে ফিরে যাওয়ার চেষ্টা করছি। তাই বিমানবন্দরে নেমে যাতে দুই দেশের নাগরিকরা ভিসা পান তার জন্য অন অ্যারাইভাল ভিসা–সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি চূড়ান্ত হয়েছে।’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল