ইজরায়েলি হামলায় মারা যাওয়া হামাস প্রধান সিনাওয়ারের স্ত্রী পালিয়ে গিয়ে বিয়ে করলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালে গাজায় ইজরায়েলি হামলায় নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সম্পর্কে বড় খবর সামনে এল। সিনওয়ারের স্ত্রী সামার মুহাম্মদ আবু জামার নকল পাসপোর্ট ব্যবহার করে গাজা থেকে পালিয়ে যান। সঙ্গে করে নিয়ে যান সন্তানদেরও। হিব্রু মিডিয়া নেটের প্রতিবেদন অনুসারে, সামার মুহাম্মদ বর্তমানে তুরস্কে রয়েছেন। সেখানেই আবার বিয়ে করেছেন। সিনওয়ারের মৃত্যুর কয়েক মাস পরেই এই বিয়ে হয়।

হামাসের একজন বরিষ্ঠ কর্মকর্তা গাজা থেকে পালানোর জন্য সবরকম সাহায্য করেছিলেন। এমনিতেও হামাস ক্রমাগত গাজা থেকে তার নেতাদের এবং তাঁদের পরিবারকে তাড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। হামাসের এক প্রবীন কর্মকর্তা ফাতি হামাদ তুরষ্কে সামার মুহাম্মদের বিয়ের আয়োজন করেছিলেন। হামাদক গোপনে ক্রমাগত হামাস সদস্যদের এবং তাদের পরিবারকে গাজা থেকে বের করে নিয়ে যাওয়ার কাজ করছেন । তিনি জাল পাসপোর্ট, জাল মেডিক্যাল রেকর্ড এবং অন্যান্য দেশের দূতাবাসের সাহায্যে হামাসের সঙ্গে যুক্ত লোকদের গাজা থেকে বের করে নিয়ে যাচ্ছেন।

প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ১৬ অক্টোবর সিনওয়ারের মৃত্যুর আগে তাঁর স্ত্রী সামার গাজা ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি রাফা সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করেন এবং সেখান থেকে জাল পাসপোর্ট ব্যবহার করে তুরস্কে যান। সামার মুহাম্মদ ২০১১ সালে ইয়াহিয়া সিনওয়ারকে বিয়ে করেন। তিনি সিনওয়ারের চেয়ে ১৮ বছরের ছোট। তাঁরদের তিন সন্তান রয়েছে।

ইয়াহিয়া সিনওয়ার ছিলেন একজন বিশিষ্ট হামাস নেতা যাকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। তিনি ২০১৭ সাল থেকে গাজায় হামাসের নেতা এবং ২০২৪ সালের অগস্ট থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোর চেয়ারম্যান ছিলেন। গত বছরের ১৬ অক্টোবর ইজরায়েলি হামলায়
ইয়াহিয়া সিনওয়ার নিহত হন।

এর আগে ২০২৩ সালের ৬ অগস্ট ইজরায়েলি সেনাবাহিনী আইডিএফ একটি ভিডিও প্রকাশ করেছিল যেখানে ইয়াহিয়া সিনওয়ারকে সামার মুহাম্মদ এবং তার সন্তানদের সঙ্গে খান ইউনিসের একটি সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে দেখা গিয়েছে। পালানোর সময় সামার মুহাম্মদের হাতে ছিল একটি মূল্যবান ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল