সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, থাইল্যান্ডের সাত প্রদেশে না যেতে পর্যটকদের পরামর্শ ভারতীয় দূতাবাসের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরুটা হয়েছিল মে মাসের শেষের দিকে। তার পরে উত্তেজনা খানিকটা প্রশমিত হলেও পুরনো এক শিবমন্দিরের মালিকানা কার তা নিয়ে প্রাণঘাতী সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই পড়শি দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত ৪৮ ঘন্টায় দুই দেশের সেনার মধ্যে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১৬ জনের বেশি। ভিটেমাটি ছেড়ে প্রাণ নিয়ে পালিয়েছেন আরও লক্ষাধিক। সঙ্ঘাত থামার কোনও লক্ষণই নেই। এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিক বিশেষ করে পর্যটকদের থাইল্যান্ডের সাত প্রদেশে না যাওয়ার পরামর্শ দিয়ে বিশেষ ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে দেশটিতে অবস্থিত ভারতীয় দূতাবাস।

শুক্রবার (২৫ জুলাই) ভারতীয় দূতাবাসের তরফে জারি করা বিশেষ ভ্রমণ পরামর্শ বা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘থাইল্যান্ডে বেড়াতে আসা পর্যটকদের থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষ এবং থাই সরকারের দেওয়া আপডেট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, উবন রাতচাথানি, সুরিন, সিসাকেত, বুড়িরাম, সা কেয়ো, চানথাবুরি এবং ত্রাত প্রদেশের বেশ কিছু জনপ্রিয় পর্যটনকেন্দ্র এড়িয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। এছাড়া ফু চং-না ইয়ই ন্যাশনাল পার্ক, প্রসাত তা মুয়েন থম এবং খাও ফ্রা উইহান ন্যাশনাল পার্কে না যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।’ সীমান্তের পরিস্থিতি কার্যত উত্তেজনাপূর্ণ হওযায় কম্বোডিয়া সীমান্তবর্তী আটটি জেলায় তাৎক্ষণিকভাবে সামরিক আইন জারির ঘোষণা করেছে থাইল্যান্ড সরকার। দ্বিতীয় দিনের মতো প্রাণঘাতী লড়াই অব্যাহত থাকার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চান্থাবুরি এবং ত্রাত প্রদেশের সামরিক বাহিনীর সীমান্ত প্রতিরক্ষা কমান্ড বিবৃতিতে জানিয়েছে চান্থাবুরির সাতটি জেলা এবং ত্রাত প্রদেশের একটি জেলায় ‘সামরিক আইন কার্যকর’ হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার থেকে দুই দেশের মধ্যে নতুন করে প্রাণঘাতী লড়াই শুরু হওয়ায় প্রমাদ গুনছেন সীমান্তের বাসিন্দারা। কম্বোডিয়ার তরফে  এখনও পর্যন্ত নিহত বা আহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আমেরিকা, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও চিন। যদিও মধ্যস্থতার প্রস্তাব খারিজ করে দিয়েছে থাইল্যান্ড সরকার। থাইল্যান্ড বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে ‘কম্বোডিয়ার সঙ্গে উদ্ভুত সঙ্ঘাত নিরসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সঙ্ঘাত বন্ধ করে শান্তির পথ খুঁজে নেওয়ার চেষ্টা চালানো হবে।’ কম্বোডিয়াকে শিক্ষা দিতে থাইল্যান্ড ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে। এর মধ্যে একটি দিয়ে কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল