গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হামাস ও ইজরায়েলের যুদ্ধের আবহে ফের মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলকে নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, গাজায় সামরিক অভিযান দ্রুত শক্তিশালী করা হোক। তিনি স্পষ্ট বলেছেন, গাজায় কাজটি দ্রুত শেষ করুক ইজরায়েল।

যুদ্ধবিরতি শুরু হয়েছিল হামাস ও ইজরাইলের মধ্যে। স্কটল্যান্ড সফরে যাওয়ার আগে ট্রাম্প বলেছেন হামাস মরতে চায়। ওরা কোনভাবেই যুদ্ধ বন্ধ করতে চাইনি। তাই গাঁজাতে দ্রুত কাজ শেষ করুক ইজরায়েল। হামাস ও ইজরায়েলের যুদ্ধবিরতির আলোচনা ভেঙে নতুন করে অশান্তি ছড়ানোর প্রসঙ্গেই মার্কিন প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, হামাস গাজা যুদ্ধবিরতিতে রাজি হতে চাইছে না। তারা ভয় পাচ্ছে, ইজরায়েলের বন্দিদের মুক্তি দিলে পরে কীহবে সেই বিষয়ে আতঙ্কে রয়েছে তাঁরা। তবে ট্রাম্পের কথআ স্পষ্ট, গাজা থেকে ইজরায়েলের বন্দিদের বের করে আনাই লক্ষ্য। তাঁর কথায়, হামাস কোনওভাবেই ইজরায়েলি বন্দিদের মুক্তি দিতে চাইছে না। সেই কারণেই যুদ্ধবিরতি চুক্তি করতে চাইছে না তারা।

ক্রমাগত হামলার পরে গাজার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়েছে। এই ক্ষেত্রেই তিনি বলেছেন, কূটনীতি কার্যকর নাো হতে পারে। লড়াই করে হামাসকে খুঁজে বের করতে হবে।ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামরিক অভিযানকে সমর্থন করেছেন তিনি। গাজার ওপর ইসরায়েলের হামলায় বহু গাজাবাসীর মৃত্যু হচ্ছে। খাবারের অভাবে প্রাণ গিয়েছে বহু শিশুর। সম্প্রতি ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ খাবার সরবরাহ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তার অন্যতম কারণ ইজরায়েলি নিষেধাজ্ঞা। যদিও ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে ত্রাণ প্রবেশে তারা বাধা দিচ্ছে না।

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিং সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে