ইরানে এজলাসে ঢুকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের, নিহত কমপক্ষে ৯, আহত ২২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জঙ্গি হামলায় ফের রক্তে ভাসল ইরানের মাটি। শনিবার (২৬ জুলাই) দেশটির এক আদালত ভবনে অতর্কিতে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকবাজরা। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন ৯ জন। গুরুতর জখম হয়েছেন আরও ২২ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংক্যা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। বালুচেস্তানের সুন্নি সশস্ত্র গোষ্ঠী জইশ-এ আদিল ওই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে।

ইরানি সংবাদমাধ্যম, ‘ইরান ইন্টারন্যাশনাল’ এর প্রতিবেদন অনুযায়ী, সিস্তান-বালুচেস্তান প্রদেশের রাজধানী জাহেদান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও হিংসার জন্য বিখ্যাত। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকা বেলুচ লিবারেশন আর্মি, তালিবা তেহরিকে পাকিস্তান সহ একাধিক জঙ্গি গো্ঠীর অন্যতম ঘাঁটিও বটে। দীর্ঘদিন ধরেই নাশকতামূলক কাজকর্ম চলছে। শনিবার জাহেদানের একটি আদালত ভবনে হাজির হয় মুখোশধারী বন্দুকবাজরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিচারক ও আইনজীবীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ও্ হামলার মুখে প্রাণ ভয়ে আদালত ভবনে ছোটাছুটি শুরু হয়ে যায়।

নিরাপত্তারক্ষীরা কোনও ক্রমে বিচারক ও আদালতের কর্মীদের জঙ্গিদের গুলির নিশানা থেকে বাঁচিয়ে নেন। এজলাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর পরে আদালত চত্বরে থাকা বিচারপ্রার্থী তথা নিরীঃ নাগরিকদের উপরেও এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মুখোশধারী বন্দুকবাজরা। সম্বি‍ৎ ফিরে পেয়ে হামলাকারীদের উপরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরাও। দুই পক্ষের গুলির লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত ভবন। জঙ্গিদের গুলিতে ছিন্নভিন্ন হয়ে যান ৯ জন। গুরুতর জখম হন আরও কমপক্ষে ২২ জন। যদিও নিহতদের পরিচয় সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল