‘সুতোর মতো দেহের সঙ্গে আটকে ছিল হাত’, অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূতর উপর নিন্দনীয় হামলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশে একের পর এক প্রবাসী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূতদের ওপর আক্রমণের ঘটনা ঘটছে। সম্প্রতি আরও একটি খবর সামনে এসেছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে একদল কিশোর ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির উপর চপার দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সৌরভ আনন্দ (৩৩) নামে ওই ব্যক্তিকে। তাঁর একটি প্রায় প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে চিকিৎসকরা তা অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগান।

মেলবোর্নে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সৌরভ আনন্দ নামে ওই ব্যক্তি বন্ধুর সঙ্গে ফোনে কথা বলতে বলতে অ্যাল্টোনা মিডোজের সেন্ট্রাল স্কয়ার শপিং সেন্টারের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনেছিলেন। আচমকা ৫ জন কিশোর তাঁকে ঘিরে ধরে। এর পর মাথা লক্ষ্য করে চলতে থাকে একের পর এক কিল ঘুষি। যতক্ষণ না সৌরভ আঘাত জনিত কারণে মাটিতে পড়ে যান ততক্ষণ এইরকম মার চলতে থাকে। এরপর কিশোরদের মধ্যে একজন চপার বের করে সৌরভের গলার কাছে ধরে।

এরপর চপার আক্রমণের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন গুরুতর আক্রমণের শিকার সৌরভ। তাঁর কথায়, “আত্মরক্ষার জন্য আমি হাত উপরে তুলেছিলাম। আমি যখন নিজেকে রক্ষা করার চেষ্টা করছি, তখন দেখলাম চপার প্রথমবার আমার কব্জি ভেদ করে চলে গেল। দ্বিতীয়বার চপারের আঘাত আমার হাত ভেগ করল, আর তৃতীয়বার হাড় ভেদ করে সেটি ঢুকে গেল ভেতরে।” আক্রমণকারীরা সৌরভের কাঁধে, পিঠে ছুরিকাঘাত করে। ফলে মেরুদণ্ড সহ একাধিক হাড় ভেঙে যায়। ভয়ঙ্কর ঘটনা স্মরণ করে নির্যাতিৎ তরুণ বলেছেন, “আমার শুধু যন্ত্রণার কথা মনে আছে। আমার মনে হচ্ছিল হাতটা আমার সুতোর মতো ঝুলছে।”

রক্তাক্ত এবং যন্ত্রণায় কাতর সৌরভ আনন্দ এরপর ওই এলাকা থেকে বেরিয়ে সাহায্যের জন্য ডাকতে থাকেন। তাঁকে ওই অবস্থায় দেখে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৌরভকে। চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন হাত হয়তো অস্ত্রোপচার করে বাদ দিতে হবে। কিন্তু পরে তাঁরা সিদ্ধান্ত নেন সেলাই করে হাত জোড়া লাগানোর। অস্ট্রেলিয়ান মিডিয়া অনুসারে, পাঁচ কিশোরের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল