‘ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি’, তোপ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। বিভাজন ও বৈষম্যের রাজনীতি করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। কলকাতা বিমান বন্দরে দাঁড়িয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেছেন, ভুয়ো ভোটার কার্ড করে ভোট লুটের চেষ্টা করা হচ্ছে। বাংলায় হেরেছে বলেই, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ’২১, ’২৪-এ হেরেছে বাংলায়। ’২৬ সালে আরও বড় হারের জন্য প্রস্তুত হোন। বিজেপিকে (BJP) এইভাবেই নিশানা করেছেন তিনি।

কেন্দ্রের পাশাপাশি বিএসএফ ও নির্বাচন কমিশনও তাঁর নিশানায় রয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সীমান্ত দিয়ে কীভাবে বাংলাদেশিরা প্রবেশ করছে? সীমান্তের দায়িত্বে কারা রয়েছেন? কীভাবে জঙ্গিরা ভারতে একে-৪৭ নিয়ে প্রবেশ করছে? পহেলগাঁও হামলায় জড়িত ৪ জন কোথায়? অনুপ্রবেশের দায় এড়াতে এফআইআর-র নামে বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিজেপিশাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, চাইলে বাংলাতেও সে ঘটনা আমরা ঘটাতে পারি। কিন্তু সেগুলো করা হয়না। তৃণমূলের পক্ষে যারা ভোট দেয় তাদের জন্য তৃণমূল যেমন কাজ করেছে, তেমন যাঁরা বিপক্ষে ভোট দিয়েছে তাদেরও কাজ করে। বাঙালিকে কঠোর শাস্তি দিলে আরো কঠোর শাস্তির জন্য প্রস্তুত থাকুক বিজেপি।

কমিশনকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। বিজেপির চাটুকারিতা করা হচ্ছে। অমিত শাহ ও বিএসএফ-র প্রধানকে পদত্যাগ করার কথাও বলেছেন তিনি।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক