একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের খুন-ধর্ষণকে সমর্থন ইউনূসের আইন উপদেষ্টার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হাসিনা সরকারের কটাক্ষ করে একাত্তরের মুক্তিযুদ্ধে পাক সেনাদের সমর্থন করলেন মহম্মদ ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তাঁর বন্ধুরা বাংলাদেশে যে অপরাধ করেছে, ‘ ৭১-র মুক্তিযুদ্ধে পাকসেনারাও সেই কাজ করেনি।

১৯৭১ সালের পাক সেনাবাহিনী বাংলাদেশের রাজাকার, আল বদর, আল-শামস বাহিনী একসঙ্গে যুক্ত হয়ে বহু মানুষকে হত্যা করেছিল। নিজেদের পরাজয় বুঝতে পেরে বাংলার বুদ্ধজাবাদের হত্যা করেছিল। খুন, ধর্ষণ, রাহাজানির মতো ঘটনা সেই সময় ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে হাসিনা সরকারের পতনের কথা তুলে ধরেছেন মহম্মদ ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে যা করেছেন, পাকসেনারা ১৯৭১ সালে তেমন ঘটনা ঘটায়নি। তাঁর কথায়, ১৯৭১ ও ২০২৪-র দৃষ্টিকোন আলাদা। ১৯৭১ সালে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা, আহতদের হত্যা, মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। তখনকার অত্যাচারের ছবি দেখেননি। কিন্তু ২০২৪ সালে অগাস্টে সংঘটিত হত্যাকাণ্ড চালানো হয়েছিল।

তিনি আরও বলেছেন, এই অন্য়ায়ের বিরুদ্ধে আইনের মাধ্যমে সঠিক রায় মিলবে। কাউকে হতাশ না হওয়ার কথা বলছেন তিনি। ১৯৭১ সালে পাকিস্তান নির্যাতন চালিয়েছে। তার সাক্ষ্য প্রমাণ এখন নেই। কিন্তু ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় যে হেনস্তা করা হয়েছে তার প্রমাণ ও সাক্ষ্য রাখা থাকবে। ভবিষ্যতে বাংলাদেশে বিএনপি বা জামাত যেই আসুক, এই বিচারের ক্ষেত্রে ভূমিকা নেবে। কারণ সকলেই অত্যাচারিত। এই গণহত্যার বিচার এমনভাবেই করা হবে, যাতে কেউ কোনও প্রশ্ন তুলতে না পারে। শহিদ পরিবাররা দ্রুত বিচার পাবেন।

বাংলাদেশ ত্যাগ করার পর মাঝে মধ্য়েই ভিডিও বার্তা দিতে দেখা যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। আসিফ নজরুল বলেছেন, হাসিনার ভিডিও বার্তা দেখলে এখনও প্রতিশোধপরায়ণ মনোভাব স্পষ্ট বোঝা যায়। দেশজুড়ে এত বড় গণহত্যা হয়েছে, তাঁর মধ্যে অনুশোচনার ছাপ নেই।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল